BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বাংলাদেশে কারও কোনো নিরাপত্তার শঙ্কা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশে কারও কোনো নিরাপত্তার শঙ্কা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা
বিশেষ প্রতিনিধি: বাংলাদেশে কারও কোনো নিরাপত্তার শঙ্কা নেই। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবার নিরাপত্তার জন্য প্রস্তুত আছে। একই সঙ্গে বিশেষ নিরাপত্তা যাদের জন্য দরকার, তাদের জন্যও স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রস্তুত আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তারেক রহমানের দেশে আসা নিয়ে কি আলোচনা হয়েছে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ বিষয়ে কোনো আলোচনা হয়নি।

তারেক রহমানের নিরাপত্তা ইস্যু নিয়ে কি আলোচনা হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশে কারও কোনো নিরাপত্তার শঙ্কা নেই। তবে এ বিষয়েও আজ কোনো আলোচনা হয়নি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবার নিরাপত্তার জন্য প্রস্তুত আছে। একই সঙ্গে বিশেষ নিরাপত্তা যাদের জন্য দরকার, তাদের জন্যও স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রস্তুত।

তারেক রহমানকে বুলেটপ্রুফ গাড়ি দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আপনারা চাইলেও আপনাদেরও দেওয়া হবে। আপনারা চান না কেন? তারপর সবার একটা স্ট্যাটাস থাকে।

সীমান্ত নিয়ে কি আলোচনা হয়েছে জানতে চাইলে উপদেষ্টা বলেন, নির্বাচনের সময় সীমান্ত দিয়ে যেন অনুপ্রবেশ করতে না পারে সে বিষয়ে আলোচনা হয়েছে। এরপর কেউ যেন বাইরে থেকে উসকানিমূলক বক্তব্য না দেয়, সেসব নিয়েও আলোচনা হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ প্রতিনিধি রুহুল আমীন খন্দকার। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
কোনও গাফিলতি সহ্য করা হবে না : সিইসি আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের সম্মানে প্রধান উপদেষ্টার মধ্যাহ্নভোজ অনলাইন-এআই জালিয়াতি বন্ধে হচ্ছে পৃথক আইন আমি যতদিন বেঁচে থাকব ততদিন বঙ্গবন্ধুকে লালন করব : কাদের সিদ্দিকী তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার অভিনন্দন তফসিলের পর দাবি-দাওয়া নিয়ে সড়কে নামলে কঠোর ব্যবস্থা : প্রেস সচিব আগামী নির্বাচন জাতি হিসেবে আমাদের প্রত্যাশা পূরণ করবে : সিইসি ত্রয়োদশ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি দামুড়হুদার কার্পাসডাঙ্গায় গনসচেতনতা মূলক র্যালী ও সম্মেলন অনুষ্ঠিত রাজশাহী নগরীতে জামায়াত কর্মী শান্ত হত্যা; প্রধান আসামি রিপন গ্রেফতার