BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা জিলহজ, ১৪৪৭ হিজরি

আজ- ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

বাংলাদেশিদের জন্য ওমানের ওয়ার্ক ভিসা শিগগিরই উন্মুক্ত হবে

বাংলাদেশিদের জন্য ওমানের ওয়ার্ক ভিসা শিগগিরই উন্মুক্ত হবে

বিটিসি নিউজ ডেস্ক: ওমানের শ্রমমন্ত্রী ড. মাহাদ বিন সাঈদ বিন আলী বাওয়াইন সালিম আল-বুসাইদি সম্প্রতি গ্লোবাল লেবার মার্কেট সম্মেলনে বাংলাদেশি আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে একটি সাইডলাইন মিটিংয়ে জানান, শিগগিরই বাংলাদেশিদের জন্য ওমানের ওয়ার্ক ভিসা পুনরায় চালু করা হবে।

তিনি আশা প্রকাশ করেন, আগামী দুই মাসের মধ্যে এই ভিসা উন্মুক্ত হবে।

তিনি বলেন, ২০২৩ সাল থেকে বিদ্যমান অনিয়মিত ও আনডকুমেন্টেড প্রবাসী কর্মীদের নিয়মিত করার ওপর বেশি গুরুত্ব দিয়ে অদক্ষ ও আধা-দক্ষ কর্মীদের জন্য সাময়িকভাবে নতুন ওয়ার্ক ভিসা স্থগিত রাখা হয়েছিল। তবে এখন এই স্থগিতাদেশ পুনর্বিবেচনার প্রক্রিয়ায় রয়েছে।

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ওমান সরকারের উদ্যোগের প্রশংসা করেন, যেখানে অনিয়মিত বাংলাদেশি কর্মীদের জরিমানা ছাড়াই বৈধকরণ করা হচ্ছে। তিনি দক্ষ বাংলাদেশি কর্মী যেমন প্রকৌশলী, চিকিৎসক, নার্সদের জন্যও ওমানের শ্রমবাজারে প্রবেশের সুযোগ বাড়ানোর জন্য শ্রম মন্ত্রীর সহযোগিতা চান।

এ ছাড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল অভিবাসন ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার, স্বচ্ছতা ও জবাবদিহিতা, আইনি সংস্কার এবং কর্মীদের দক্ষতা যাচাই ও প্রাক-বর্হিগমন প্রশিক্ষণের মাধ্যমে স্বাগতিক দেশের ভাষা, সংস্কৃতি ও আইন-কানুন সম্পর্কে অবহিত করার মতো বিভিন্ন উদ্যোগ সম্পর্কে শ্রম মন্ত্রীকে অবহিত করেন।

তিনি মাস্কাটে চলতি বছরের প্রথমার্ধে যৌথ কারিগরি কমিটির (জেটিসি) পরবর্তী অধিবেশনের আহ্বান জানান এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে ও শ্রম সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ইতোমধ্যে চূড়ান্তকৃত সমঝোতা স্মারক স্বাক্ষরের জন্য শ্রম মন্ত্রীর প্রতি আহ্বান জানান।

বাংলাদেশি প্রবাসীদের জন্য এই পদক্ষেপ নতুন কর্মসংস্থান ও সুযোগ সৃষ্টি করবে বলে আশা করা যাচ্ছে। #

 

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
অভিযোগ থেকে খালাস, সাড়ে ৫ কোটি ইউরো ফেরত পাচ্ছেন শাকিরা ভারতের প্রথম সেমিকন্ডাক্টর প্ল্যান্ট নির্মাণে টাটা ইলেকট্রনিক্স-এএসএমএল চুক্তি রয়টার্সের এক্সক্লুসিভ: সৌদিতে ১৬ চীনা যুদ্ধবিমান ও ৮ হাজার সেনা পাঠাল পাকিস্তান, ঘটনা কী নারী আসনের এমপিদের জনসম্পৃক্ততা বাড়ানোর পরামর্শ তারেক রহমানের ঢাকার জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগের নির্দেশনা এলজিআরডি মন্ত্রীর পানি ও স্যানিটেশন খাতে ইউনিসেফের সমন্বিত উদ্যোগের আহ্বান এলজিআরডি মন্ত্রীর দেশজুড়ে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ ভূমি সুরক্ষায় প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়া হবে : ভূমিমন্ত্রী র‌্যাব পরিচালনায় আসছে নতুন আইন : স্বরাষ্ট্রমন্ত্রী সিংড়ায় পর্নোগ্রাফি মামলায় যুবক গ্রেফতার