BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বস্তুনিষ্ঠ ও যাচাইকৃত তথ্যই হবে আমাদের সংবাদের মূল ভিত্তি, নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রেখে সংবাদ পরিবেশন করতে হবে : বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের মাসিক সভায়

বস্তুনিষ্ঠ ও যাচাইকৃত তথ্যই হবে আমাদের সংবাদের মূল ভিত্তি, নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রেখে সংবাদ পরিবেশন করতে হবে : বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের মাসিক সভায়

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় শহরের রেল রোডস্থ বাগেরহাট উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তৃত আলোচনা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাসুম হাওলাদার।

সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক তানভীর সোহেল।

আলোচনায় অংশ নেন, সহ-সভাপতি আজাদ রশিদী, এম এ ওয়াদুদ, অর্থ সম্পাদক মাহাবুবুর রহমান বাদল, ক্রিড়া ও সংস্কৃতি সম্পাদক জাহাঙ্গীর শেখ, কার্যনির্বাহী সদস্য শেখ আসাদুর রহমান, তিশা খানম, শ্যামল ঘোষসহ অন্যান্য সদস্যরা।

সভায় সভাপতি মাসুম হাওলাদার বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একটি গুরুত্বপূর্ণ জাতীয় ঘটনা। এ সময় সংবাদকর্মীদের পেশাদারিত্ব, দায়িত্বশীলতা ও সততার সঙ্গে কাজ করতে হবে। কোনো ধরনের গুজব বা বিভ্রান্তিকর তথ্য যেন প্রকাশ না পায়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

তিনি আরও বলেন, বাগেরহাট উপজেলা প্রেসক্লাব শুধু একটি সংগঠন নয়, এটি সাংবাদিকদের অধিকার ও মর্যাদার প্রতীক। সংগঠনকে আরও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ভবিষ্যতে প্রেসক্লাবের প্রশিক্ষণ কার্যক্রম, পেশাগত উন্নয়ন এবং সাংগঠনিক সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। সাধারণ সম্পাদক তানভীর সোহেল বলেন, সকল সংবাদকর্মীকে নিরপেক্ষভাবে সংবাদ প্রকাশ করতে হবে। কোনো পক্ষ অবলম্বন না করে সত্য প্রকাশে নির্ভীক থাকতে হবে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংবাদকর্মীদের দায়িত্ব আরও বেড়েছে। এ সময় সকল সাংবাদিককে নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রেখে সংবাদ পরিবেশন করতে হবে।

তিনি বলেন, আমরা কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির পক্ষ নেব না। সত্য, বস্তুনিষ্ঠ ও যাচাইকৃত তথ্যই হবে আমাদের সংবাদের মূল ভিত্তি। চাপ, প্রলোভন কিংবা ভয়—কোনো কিছুর কাছে মাথা নত না করে সাহসের সঙ্গে সত্য প্রকাশ করতে হবে।

সাধারণ সম্পাদক আরও বলেন, প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী করতে সদস্যদের মধ্যে ঐক্য ও শৃঙ্খলা জরুরি। সবাই মিলেই বাগেরহাট উপজেলা প্রেসক্লাবকে একটি দায়িত্বশীল ও সম্মানজনক প্রতিষ্ঠানে রূপ দিতে হবে।

সভায় বক্তারা প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
শিক্ষকরাই দেশে সুশিক্ষিত নাগরিক গড়ে তুলতে পারেন — এমপি- মহিত তালুকদার আদমদীঘিতে মাদক কারবারির জেল-জরিমানা ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, থাকবে সরকারি ছুটি ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী ক্ষমতার পরিবর্তনের চেয়ে মানসিকতার পরিবর্তন বেশি জরুরি : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের বৈঠক কসবায় ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ জামালপুরে অনলাইনে কবিরাজীর নামে প্রতারণা, ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ কন্টেন্ট ক্রিয়েটর গ্রেফতার বকশীগঞ্জে সাড়ে ১২শ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ