BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র আর নেই

বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র আর নেই

বিটিসি বিনোদন ডেস্ক: বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র আজ সোমবার (২৪ নভেম্বর) সকালে মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর।

বলিউড হাঙ্গামা ও ইন্ডিয়া ডট কম প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। চলতি মাসের শুরুতে, ১০ নভেম্বর দুপুরে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে দ্রুত আইসিইউতে নেওয়া হয় এবং পরে ভেন্টিলেশনে রাখা হয়েছিল।

দীর্ঘ ক্যারিয়ারে ৩০০–র বেশি কাজে অভিনয় করেছেন এই বর্ষীয়ান তারকা।

প্রথম দিকে চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন বলে জানিয়েছিল দেওল পরিবার। ১০ নভেম্বর ‘হি-ম্যান’ খ্যাত ধর্মেন্দ্রকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়। কয়েক দিন আইসিইউতে থাকার সময় তাঁর শ্বাসকষ্ট বেড়ে যায় বলে জানানো হয়েছিল।

আঁটসাঁট নিরাপত্তার মাঝে এরই মাঝে মুম্বইয়ের ভিলে পার্লে শ্মশানে এসেছেন, হেমা মালিনি, সানি দেওয়াল, ববি দেওয়াল-সহ গোটা পরিবার। শ্মশানে পৌঁছে গিয়েছেন অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চনের মতো তারকারাও। ধর্মেন্দ্রর বাড়ি থেকে একটি অ্যাম্বুল্যান্সকে শ্মশানঘাটে পৌঁছতে দেখা গিয়েছে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
realme C85 launched with massive 7000mAh ultra battery, the first in the segment উজিরপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাস্তা নির্মাণ করায় সংঘর্ষে আহত-৮ উজিরপুরে উপজেলা পরিষদের মাসিক আইন শৃঙ্খলা ও সাধারণ সভা অনুষ্ঠিত জামালপুরে র‍্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা দিন-রাত জ্বলছে ইসলামপুরে পৌরসভার সড়কবাতি স্থানীয়দের চরম ক্ষোভ আটোয়ারীতে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় ৭ বছর পর মামলায় খালাস পেলেন সাংবাদিক মাসুদুর রহমান  আদমদীঘি দলিল লেখকদের সাথে ধানের শীষের এমপি প্রার্থীর মতবিনিময় সান্তাহারে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের নামের সড়কগুলো পরিচিতি পাচ্ছে ভিন্ন নামে বেলকুচিতে প্রযুক্তির অগ্রযাত্রায় নারীর পাশে আইএফআইসি ব্যাংক