BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

বর্তমান সরকারের মূল উদ্দেশ্য কর্মসংস্থান তৈরি করা এবং রুগ্ন শিল্পগুলোকে চালু করা : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

বর্তমান সরকারের মূল উদ্দেশ্য কর্মসংস্থান তৈরি করা এবং রুগ্ন শিল্পগুলোকে চালু করা : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

প্রেস বিজ্ঞপ্তি: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেছেন, সরকার কখনও ব্যবসা করার চিন্তা-ভাবনা করে না, বর্তমান সরকারের মূল উদ্দেশ্য কর্মসংস্থান তৈরি করা এবং রুগ্ন যে শিল্পগুলো বন্ধ হয়ে আছে সেগুলোকে চালু করা। সেটা বেসরকারিভাবে হোক বা আন্তর্জাতিক বিনিয়োগকারীর মাধ্যমে হোক না কেন আমরা সেই শিল্প গুলোকে আবার সচল করতে চাই। সেক্ষেত্রে শুধু সরকারিভাবে করতে হবে এমন কথা নয়, প্রাইভেট সেক্টরকেও উৎসাহিত করা যেতে পারে।

আজ (১১ এপ্রিল) শনিবার সকালে রাজশাহী রেশম উন্নয়ন বোর্ডের সম্মেলন কক্ষে ‘রাজশাহী সিল্কের উন্নয়ন ও বাজারজাতকরণ’ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, রাজশাহীতে খুব দ্রুত সময়ের মধ্যে জাপান থেকে বিনিয়োগকারী দল আসবে। আপনারা যারা ফ্যাক্টরি মালিক আছেন, আমরা আপনাদের সাথে সংযোগ করিয়ে দিব। কীভাবে এ শিল্পকে প্রসার করা যায়, মার্কেট বৃদ্ধি করা যায় এবং গবেষণার মাধ্যমে প্রান্তিক চাষীদের সক্ষম করে গড়ে তুলতে পারা যায় সে লক্ষ্যে সরকার বেসরকারি প্রতিষ্ঠান ও বিনিয়োগকারীদের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করবে। প্রধানমন্ত্রী আমাদেরকে নিজে ডেকে রাজশাহী সিল্ক এর বিষয়ে জানতে চেয়েছেন। রেশম নিয়ে উনার পরিকল্পনা রয়েছে এবং কীভাবে এই হারানো রেশমের ঐতিহ্য ফিরিয়ে আনা যায় সে লক্ষ্যে কাজ করার নির্দেশ দিয়েছেন।

রাজশাহীকে‘ সিল্কসিটি’ উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের বেশকিছু এলাকা নির্দিষ্ট পণ্যের জন্য পরিচিত যেমন কক্সবাজার পর্যটন নগরী, চট্টগ্রাম বাণিজ্যিক রাজধানী, সিলেট চা-এর দেশ ঠিক তেমনি রাজশাহী সিল্কসিটি নামে পরিচিত। এটি একটি জিআই পণ্য, এটি ঐতিহ্য, এটি আবেগ। এই হারানো ঐতিহ্যকে ধরে রাখার পাশাপাশি এটাকে আধুনিকায়ন করে নতুনভাবে এটার প্রসার বৃদ্ধি করতে হবে, হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরিয়ে আনতে আমাদের কাজ করতে হবে।

রেশম সেক্টরকে স্পর্শকাতর উল্লেখ করে তিনি বলেন, এখাত শুরু থেকে শেষ পর্যন্ত পরিবেশ, তাপমাত্রাসহ অনেক গুলো বিষয়ের সাথে সম্পৃক্ত। এখানে গবেষণার পাশাপাশি প্রান্তিক চাষী অর্থাৎ বোসনীদের বাঁচিয়ে রাখা, তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করাসহ অনেকগুলো বিষয় জড়িত। এখানে যারা সুতা, তুঁতপাতা, পলুচাষী, গবেষণার সাথে জড়িত শিক্ষকগণ আছেন আমরা আপনাদের সকলের পরামর্শ চাই। এটা শুধু মিটিং নয়, এটা এ এলাকার হারানো ঐতিহ্য ফিরে পাবার একটি সূচনা। রাজশাহী সিল্কের ঐতিহ্য ফিরিয়ে আনতে হলে প্রতিটি সেক্টরের পরামর্শ আমাদের প্রয়োজন। আপনাদের গবেষণা প্রয়োজন, চাষীদের ট্রেনিং প্রয়োজন তাই আমরা সেই জায়গায়ও কাজ করতে চাই।

তিনি আরও বলেন, আপনারা পরিবেশ ও তাপমাত্রা নিয়ন্ত্রণের মাধ্যমে ব্যাপকভাবে চাষাবাদের জন্য রেশমচাষীদের এক ছাতার নিচে নিয়ে আনার পরামর্শ দিয়েছেন। প্রতিযোগিতায় টিকতে হলে আমাদের অবশ্যই এমন পরিবেশ তৈরি করতে হবে। এসময় জনগণের স্বার্থে, রাজশাহী সিল্কের স্বার্থে বিশেষজ্ঞদের নিকট লিখিত পরামর্শ আহŸান করেন তিনি।

বিভিন্ন সেক্টরে গবেষণায় সরকারের ব্যাপক আগ্রহ রয়েছে, উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এখানে নাকি গবেষণার জন্য মাত্র ৯ লাখ টাকা বরাদ্দ ছিল যেটা অপ্রতুল। এটা শুনে প্রধানমন্ত্রী অতি দ্রুত ৫০ লাখ টাকা বরাদ্দ দিয়েছেন এবং আরও বরাদ্দ দেওয়ার প্রতিশ্রুতি দেন। এ সময় তিনি ভোটের অমোচনীয় কালি মোছার আগেই সরকার তার প্রতিশ্রুতি পূরণে উদাহরণ সৃষ্টি করেছে বলে উল্লেখ করেন এবং পহেলা বৈশাখে কৃষককার্ড কর্মসূচির উদ্বোধন হবে বলেও জানান।

মতবিনিময় সভার পূর্বে প্রতিমন্ত্রী বাংলাদেশ রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের কার্যক্রম পরিদর্শন করেন।

বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. তৌফিক আল মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি, রাজশাহী জেলা পরিষদের মাননীয় প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো: এরশাদ আলী (ঈশা), জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান এবং বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের পরিচালক মোছা. নাছিমা খাতুন। এছাড়াও সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রধান, রেশম ব্যবসায়ী, রেশমচাষী, উদ্যোক্তা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদ প্রেরক স্বা/-জনসংযোগ কর্মকর্তা, পিআইডি, রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
হাম-রুবেলা টিকাদানে রাজশাহী সিটি কর্পোরেশনের লক্ষ্যমাত্রা পূরণ, শতভাগ সফলতা অর্জন রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার-৩৬ রাজশাহীতে মাদকবিরোধী অভিযান: ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার-১ রাজশাহীতে যুবককে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ, ভাইরাল ভিডিওতে চাঞ্চল্য এই দীপিকা আর সেই দীপিকা নেই প্রেমের গুঞ্জন নিয়ে বিড়ম্বনায় অভিনেত্রী মাতৃত্ব নিয়ে বলতে গিয়ে কেঁদে ফেললেন কিয়ারা স্যামসাংয়ের বিরুদ্ধে ১৮৩ কোটি টাকার মামলা করলেন ডুয়া লিপা হলিউডে পা রাখলেন দিশা পাটানি বোর্ডের প্রতি অসন্তোষ, চুক্তিতে সই করেননি অস্ট্রেলিয়ার ৫ তারকা ক্রিকেটার