BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বর্ণাঢ্য আয়োজনে চাঁপাইনবাবগঞ্জে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে  চাঁপাইনবাবগঞ্জে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস পালিত

বিশেষ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: ৭ নভেম্বর ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস বর্ণাঢ্য আয়োজনে পৃথকভাবে পালিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে ভোলাহাট উপজেলা বিএনপির আয়োজনে ভোলাহাট মহবুল্লাহ মহাবিদ্যালয় মাঠে সমাবেশে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর ৩ আসনের সাবেক সাংসদ ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মোঃ হারুনুর রশীদ।

প্রধান বক্তা ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক শাহজাহান মিঞা। সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর-ভোলাহাট-নাচোল) আসনের সাবেক সাংসদ ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক আলহাজ্ব আমিনুল ইসলাম। এসময় বিএনপি ও অংগ সংগঠনের বিভিন্নস্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

অন্যদিকে, শুক্রবার বিকেলে দিবসটি উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আয়োজনে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা পার্ক থেকে বর্ণাঢ্য র‍্যালী বের হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে শান্তির মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয়।

এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক গোলাম জাকারিয়া, সদস্য সচিব আলহাজ্ব রফিকুল ইসলাম, যুগ্ম আহবায়ক এ্যাড. রফিকুল ইসলাম টিপু, জেলা বিএনপির সদস্য ও গোমস্তাপুর উপজেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. নুরুল ইসলাম সেন্টুসহ বিএনপি ও অংগ সংগঠনের বিভিন্নস্তরের নেতা-কর্মীরা।

বক্তারা, ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসের বিভিন্ন দিক তুলে ধরেন এবং শহীদ জিয়ার আদর্শ নিয়ে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেয়ার আহবান জানান। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
আটোয়ারীতে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় ৭ বছর পর মামলায় খালাস পেলেন সাংবাদিক মাসুদুর রহমান  আদমদীঘি দলিল লেখকদের সাথে ধানের শীষের এমপি প্রার্থীর মতবিনিময় সান্তাহারে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের নামের সড়কগুলো পরিচিতি পাচ্ছে ভিন্ন নামে বেলকুচিতে প্রযুক্তির অগ্রযাত্রায় নারীর পাশে আইএফআইসি ব্যাংক রাজশাহীতে জমি নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে শ্রমিক সংগঠনের কর্মী নিহত রাজশাহীর তানোরে ৩৫ ফুট গভীর নলকূপে আটকা ২ বছরের শিশু, চলছে শ্বাসরুদ্ধকর উদ্ধার অভিযান রুয়েটে চাকুরি ক্ষেত্রে এআইয়ের সম্ভাবনা শীর্ষক সেমিনার ও জব ফেয়ার অনুষ্ঠিত আরএমপির পেট্রোলিং ড্রিল: নগরজুড়ে নিরাপত্তা জোরদার করতে বিশেষ মহড়া রাজশাহীতে দশ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠিত