BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়নে রাসিকের সাথে নেদারল্যান্ডসের কোম্পানি সুইপ স্মার্টের মতবিনিময়

বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়নে রাসিকের সাথে নেদারল্যান্ডসের কোম্পানি সুইপ স্মার্টের মতবিনিময়

প্রেস বিজ্ঞপ্তি: রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) এর সাথে বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন নিয়ে নেদারল্যান্ডসের কোম্পানি সুইপ স্মার্টের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১২ এপ্রিল) নগর ভবনের সরিৎ দত্তগুপ্ত নগর সভাকক্ষে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

মতবিনিময় সভায় নগরীর বর্জ্য সংগ্রহ, পরিবহন ও ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার, কার্যকর পরিকল্পনা গ্রহণ এবং টেকসই সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় সুইপ স্মার্টের প্রতিনিধিরা আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতি, ডিজিটাল মনিটরিং এবং পরিবেশবান্ধব উদ্যোগ বাস্তবায়নের বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি রাসিক কর্তৃপক্ষ নগরবাসীর জন্য উন্নত সেবা নিশ্চিত করতে এসব প্রযুক্তি প্রয়োগের সম্ভাবনা নিয়ে মতামত প্রদান করেন।

সভায় সুইপ স্মার্টের পক্ষে উপস্থিত ছিলেন সুইপ স্মার্টেও ম্যানেজিং ডিরেক্টর নীলস ভ্যান ডেন হুক, কনসালট্যান্ট স্যান্ডি ইন্দ্রিয়ানা, চিফ কোঅর্ডিনেটর লেফটেন্যান্ট কর্নেল এ টি এম মুজিবুল আলম (অব.) এবং ইঞ্জিনিয়ার কনসালট্যান্ট আহসানউল্লাহ দেওয়ান।

সিটি কর্পোরেশনের পক্ষে উপস্থিত ছিলেন, রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, সচিব সোহেল রানা, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন ডলার, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারঃ) আহমদ আল মঈন, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান ইমন, নির্বাহী প্রকৌশলী (পরিকল্পনা) সুব্রত কুমার সরকার, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) নিলুফার ইয়াসমিন, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামান, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু এবং সহকারী প্রকৌশলী মীর শাহরিয়ার পরাগ প্রমুখ।

সংবাদ প্রেরক স্বা/-জনসংযোগ কর্মকর্তা, রাজশাহী সিটি কর্পোরেশন, রাজশাহী। #

 

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
চীনের চার দফা প্রস্তাবে সমর্থন ইরানের নৌকা ও স্পিডবোট থেকে কোনো যাত্রী লঞ্চে উঠতে পারবে না : নৌমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতৃবৃন্দের সাক্ষাৎ প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার ঈদে গার্মেন্টসগুলো পর্যায়ক্রমে ছুটি দেওয়া হবে : সড়কমন্ত্রী দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে এগোচ্ছে সরকার : সেতুমন্ত্রী অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচ্য নয় : প্রধানমন্ত্রী পুলিশ প্রশাসনের দায়িত্ব গুরুত্ব সহকারে পালনের নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশ সপ্তাহ উপলক্ষে বিশেষ কল্যাণ সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী “বিষমুক্ত আম উৎপাদন, সরবরাহ ও বাজারজাতকরণ” বিষয়ক সভা পরিপক্ক হলেই আম পাড়বেন চাষীরা, চাঁপাইনবাবগঞ্জে বাতিল ম্যাংগো ক্যালেন্ডার