BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন (বিএমডিএ) কর্তৃপক্ষের প্রশিক্ষণ কর্মসূচী

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন (বিএমডিএ) কর্তৃপক্ষের প্রশিক্ষণ কর্মসূচী

নিজস্ব প্রতিবেদক: বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের “অবকাঠামো উন্নয়নসহ সক্ষমতা জোরদারকরণ (ইওউচ) প্রকল্পের আওতায়” কর্মকর্তাগণের প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০নভেম্বর) বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে গবেষণা ও প্রশিক্ষণ শাখার আয়োজনে দিনব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) মো: তরিকুল আলম। কোর্স পরিচালনা করেন বিএমডিএ গবেষণা ও প্রশিক্ষণ শাখার তত্বাবধায়ক প্রকৌশলী মো: জিন্নুরাইন খান।

এসময় প্রশিক্ষন কর্মসুচিতে অতি: প্রধান প্রকৌশলী ড. মোঃ আবুল কাসেম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এটিএম মাহফুজুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আব্দুল লতিফ, প্রকল্প পরিচালক রেজা মোহাম্মদ নূরে আলম, প্রশিক্ষক হিসেবে ছিলেন শাহ সাইদুর রহমান সিনিয়র কৃষি প্রকৌশলী কৃষি সম্প্রসারণ, মোঃ রিয়াদাত হোসেন কনসালটেন্ট মেডিকেল বিশ্ববিদ্যালয়, এনামুল কাদির নির্বাহী প্রকৌশলী, মোঃ রেজাউল করিম সহকারী প্রকৌশলীসহ রাজশাহী ও রংপুর বিভাগের বিভিন্ন রিজিয়ন ও জোনের মোট ৩০জন কর্মকর্তাগণ প্রশিক্ষণ কর্মসূচীতে অংশ গ্রহণ করেন।

প্রশিক্ষণ কর্মসূচীতে এসডিজি, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরণ, কৃষি কাজে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার, সেচকার্যক্রম আধুনিকায়ন সহ বিভিন্ন বিষয় প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষণ কর্মসূচীর শুরুতে কোরআন থেকে তিলাওয়াত করেন বিএমডিএ পেশ ইমাম মো: রফিকুল ইসলাম।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ই-সালাম (বাবুল) রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
কোন ভয়ে সিনেমা করেননি দীপা খন্দকার? বন ও বন্যপ্রাণী সুরক্ষায় দুটি যুগান্তকারী অধ্যাদেশ পাস এভাবে জমি অধিগ্রহণ চললে ভবিষ্যতে কবরের জায়গাও থাকবে না : জ্বালানি উপদেষ্টা রাজশাহী সীমান্তে সরিষা ক্ষেত থেকে ভারতীয় মদ জব্দ বেগম জিয়া দলমত নির্বিশেষে সবার নিকট গ্রহনযোগ্য একজন নেত্রী : মিনু আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রি কলেজে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা এসএসএফ সুবিধা পাবেন শুধু খালেদা জিয়া, পরিবারের অন্য সদস্য নয় : পরিবেশ উপদেষ্টা ভোজ্যতেলের দাম বাড়ানো ব্যবসায়ীদের ‘কারণ দর্শাও’ নোটিশ দিয়ে বৈঠকে ডেকেছে সরকার গাজায় ইসরায়েলি যুদ্ধাপরাধের জোরালো প্রমাণ রয়েছে : জাতিসংঘ মহাসচিব গাজায় ১০০ মিলিয়ন ডলারের মানবিক সহায়তার ঘোষণা চীনের