BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের জাতীয় শুদ্ধাচার বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচী

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের জাতীয় শুদ্ধাচার বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচী

নিজস্ব প্রতিবেদক: বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের(বিএমডিএ) জাতীয় শুদ্ধাচার বিষয়ক কর্মকর্তা ও কর্মচারীগণের প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ নভেম্বর) বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের গবেষনা ও প্রশিক্ষণ শাখার আয়োজনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হল রুমে দিন ব্যাপি জাতীয় শুদ্ধাচার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

জাতীয় শুদ্ধাচার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) মো: তরিকুল আলম ।

কোর্স পরিচালনা করেন, তত্বাবধায়ক প্রকৌশলী মোঃ জিন্নুরাইন খান গবেষণা ও প্রশিক্ষণ শাখা বিএমডিএ।

এসময় উপস্থিত ছিলেন, মোহাম্মদ তারিকুল ইসলাম উপ-সচিব মণিটরিং শাখা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নীলুফা সরকার সচিব বিএমডিএ, এটিএম মাহফুজুর রহমান তত্বাবধায়ক প্রকৌশলী, মো: নাজিরুল ইসলাম তত্বাবধায়ক প্রকৌশলী, শিবির আহম্মেদ তত্বাবধায়ক প্রকৌশলী, মোসা: রুবিনা খাতুন নির্বাহী প্রকৌশলীসহ কর্তৃপক্ষের সদর দপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী, তত্বাবধায়ক প্রকৌশলী, প্রকল্প পরিচালক, নির্বাহী প্রকৌশলী, মনিটরিং অফিসার, হিসাব নিয়ন্ত্রক, সহকারী প্রকৌশলী, উপ-সহকারী প্রকৌশলী, প্রশাসনিক কর্মকর্তা, ভান্ডার কর্মকর্তা, সহকারী কোষাধ্যক্ষ ড্রাইভার, ট্রাক চালক সহ সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ প্রশিক্ষণ কর্মসূচীতে অংশ গ্রহণ করেন।

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের জাতীয় শুদ্ধাচার বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচীতে ৫০ জন কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ কর্মসূচীর শুরুতে কোরআন থেকে তিলাওয়াত করেন বিএমডিএ পেশ ইমাম।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ই-সালাম (বাবুল) রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
কোনও গাফিলতি সহ্য করা হবে না : সিইসি আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের সম্মানে প্রধান উপদেষ্টার মধ্যাহ্নভোজ অনলাইন-এআই জালিয়াতি বন্ধে হচ্ছে পৃথক আইন আমি যতদিন বেঁচে থাকব ততদিন বঙ্গবন্ধুকে লালন করব : কাদের সিদ্দিকী তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার অভিনন্দন তফসিলের পর দাবি-দাওয়া নিয়ে সড়কে নামলে কঠোর ব্যবস্থা : প্রেস সচিব আগামী নির্বাচন জাতি হিসেবে আমাদের প্রত্যাশা পূরণ করবে : সিইসি ত্রয়োদশ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি দামুড়হুদার কার্পাসডাঙ্গায় গনসচেতনতা মূলক র্যালী ও সম্মেলন অনুষ্ঠিত রাজশাহী নগরীতে জামায়াত কর্মী শান্ত হত্যা; প্রধান আসামি রিপন গ্রেফতার