BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বরিশাল-২ আসনে বিপুল ভোটে বিজয়ী ধানের শীষ প্রতীকের এস সরফুদ্দিন আহমেদ সান্টু

বরিশাল-২ আসনে বিপুল ভোটে বিজয়ী ধানের শীষ প্রতীকের এস সরফুদ্দিন আহমেদ সান্টু

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশাল -২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়লাভ করেছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এস. সরফুদ্দিন আহমেদ সান্টু।

বৃহস্পতিবার রাতে ১৪০টি ভোটকেন্দ্রের প্রাথমিক বেসরকারি ফলাফলে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে বড় ব্যবধানে এগিয়ে থেকে বিজয় নিশ্চিত করেন।

বেসরকারি ফলাফলে দেখা যায়, এস. সরফুদ্দিন আহমেদ সান্টু মোট ১ লাখ ৪১ হাজার ২৮০ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদন্ধি দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাস্টার আব্দুল মান্নান পেয়েছেন ৭০ হাজার।

উজিরপুর ও বানারীপাড়া দুই উপজেলায়ই বিপুল ভোটের ব্যাবধানে প্রথম হয়েছেন।

নির্বাচনের ফল ঘোষণার পর বিএনপি নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। বিভিন্ন স্থানে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করতে দেখা গেছে তাদের। তবে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়েছেন স্থানীয় প্রশাসন।

প্রাথমিক ফলাফলের ভিত্তিতে বরিশাল-২ আসনে এস. সরফুদ্দিন আহমেদ সান্টুর এ জয়কে বিএনপির জন্য গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার অপেক্ষা থাকলেও বিপুল ভোটের ব্যবধান তার বিজয়কে নিশ্চিত হওয়ায় নেতাকর্মী ও ভক্ত সমর্থকদের মধ্যে ব্যাপক আনন্দ উৎসাহ লক্ষ্য করা গেছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর (বরিশাল) প্রতিনিধি আ: রহিম সরদার। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ