BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা জিলহজ, ১৪৪৭ হিজরি

আজ- ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

বরিশাল-২ আসনে বিএনপির প্রার্থীর সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

বরিশাল-২ আসনে বিএনপির প্রার্থীর সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশাল-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টু ২৫ জানুয়ারি রবিবার সকালে উজিরপুরের গুঠিয়ার নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন।

সভায় তিনি সাংবাদিকদের ফুলেল শুভেচ্ছা জানান এবং নির্বাচিত হলে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলার পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সভায় উপস্থিত ছিলেন, উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আঃ রহিম সরদার (জাতীয় দৈনিক আমাদের সময় ও বরিশাল আজকাল প্রতিনিধি), সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মাসুম (বৈশাখী টেলিভিশন ও আমারদেশ প্রতিনিধি), সহ সভাপতি মোঃ নাসির উদ্দিন হাওলাদার (এশিয়ান টিভি বরিশাল জেলা প্রতিনিধি), যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক মুন্না (আমার সংবাদ প্রতিনিধি), সাংগঠনিক সম্পাদক মোঃ জুনায়েদ খান সিয়াম (জাতীয় দৈনিক ঘোষনা প্রতিনিধি), কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা আকাশ (দৈনিক কীর্তনখোলা প্রতিনিধি), প্রচার সম্পাদক রফিকুল ইসলাম হিমেল (বিডি প্রভাত ও চ্যানেল দুর্বার প্রতিনিধি), সদস্য,সৎসঙ্গ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক শামসুল আলম জুলফিকার (দৈনিক বাঙলার জাগরন প্রতিনিধি) এবং আব্বাস আলী তালুকদার।

এ সময় আরো উপস্থিত ছিলেন, উজিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ন খান, সিনিয়র সভাপতি এসএম আলাউদ্দীন, সহ সভাপতি প্রভাষক সিদ্দিকুর রহমান, উপজেলা যুবদলের সভাপতি আফম সামসুদ্দোহা আজাদ, এবং পৌর বিএনপির আইন বিষয়ক সম্পাদক মোঃ রিয়াজ মিঞা।

সভায় সরফুদ্দীন আহম্মেদ সান্টু সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, সাংবাদিকরা সঠিকভাবে সংবাদ তুলে ধরার জন্য কাজ করেন। সাংবাদিকদের হয়রানি বা হেনস্থা করলে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যাবস্থা গ্রহণ করা হবে। আমরা সবাই মিলে এলাকায় সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে চাই। সাংবাদিকরা যেন সহজে এবং সঠিক তথ্য পরিবেশন করতে পারেন, তা নিশ্চিত করব।

সাংবাদিকরা সভায় অংশগ্রহণ করে স্থানীয় ও জাতীয় সংবাদ পরিবেশনের গুরুত্ব, ভোটপ্রচারণার তথ্যসংগ্রহ এবং জনগণের সরাসরি সমস্যা তুলে ধরার সুযোগ পেয়েছেন। তারা জানান, একজন প্রার্থীর সঙ্গে এই ধরনের খোলা মেলা মতবিনিময় করা অংশগ্রহণমূলক গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর (বরিশাল) প্রতিনিধি আ: রহিম সরদার। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
অভিযোগ থেকে খালাস, সাড়ে ৫ কোটি ইউরো ফেরত পাচ্ছেন শাকিরা ভারতের প্রথম সেমিকন্ডাক্টর প্ল্যান্ট নির্মাণে টাটা ইলেকট্রনিক্স-এএসএমএল চুক্তি রয়টার্সের এক্সক্লুসিভ: সৌদিতে ১৬ চীনা যুদ্ধবিমান ও ৮ হাজার সেনা পাঠাল পাকিস্তান, ঘটনা কী নারী আসনের এমপিদের জনসম্পৃক্ততা বাড়ানোর পরামর্শ তারেক রহমানের ঢাকার জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগের নির্দেশনা এলজিআরডি মন্ত্রীর পানি ও স্যানিটেশন খাতে ইউনিসেফের সমন্বিত উদ্যোগের আহ্বান এলজিআরডি মন্ত্রীর দেশজুড়ে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ ভূমি সুরক্ষায় প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়া হবে : ভূমিমন্ত্রী র‌্যাব পরিচালনায় আসছে নতুন আইন : স্বরাষ্ট্রমন্ত্রী সিংড়ায় পর্নোগ্রাফি মামলায় যুবক গ্রেফতার