BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বরিশাল-২ আসনে পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়নের সন্তোস্টি

বরিশাল-২ আসনে পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়নের সন্তোস্টি

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ আসনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী এস সরফুদ্দীন আহম্মেদ সান্টু।

গতকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৭ টা থেকে শুরু করে বিকাল সাড়ে ৪ পর্যন্ত ব্যাপক নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে অবাধ শান্তিপূর্ণ ভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। নিরাপত্তায় ছিলেন প্রশাসনের কর্মকর্তা, সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, আনসার সহ বিভিন্ন সংস্থার প্রতিনিধি।

তবে এর মধ্যে চোখে পরার মত ছিলো, ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক মিস্টার এলেনকা শেরনি এবং মিস্টার মার্টিন স্কারবেজ।এসময় তার সফর সঙ্গী ছিলেন জাতীয় দৈনিক বাংলার জাগরণ পত্রিকার নির্বাচন পর্যবেক্ষক সামসুল আলম জুলফিকার।

ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা সকাল থেকে বামরাইল অনাথ বন্রবন্ধু মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র থেকে শুরু করে উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন।

এ সময় পর্যবেক্ষকরা বলেন, বরিশাল-২ আসনের নির্বাচন অবাধ শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। তারা প্রার্থী ও ভোটারদের প্রশংসা করেন।

পর্যবেক্ষক সামসুল আলম জুলফিকার বলেন, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সাথে বিভিন্ন কেন্দ্র ঘুরে প্রতীয়মান হয়েছে যে প্রশাসন চাইলে অবাধ শান্তিপূর্ণ নির্বাচন করা সম্ভব। তার প্রমান ২০২৬ সালের এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। জাতি এভাবেই একটি নির্বাচনের আসা করেছিল।

এ আসনে বিপুল ভোটের ব্যাবধানে ধানের শীষ প্রতীকের বিএনপির মনোনীত প্রার্থী এস সরফুদ্দীন আহম্মেদ পেয়েছেন ১ লক্ষ ৪১ হাজার ২৮০ ভোট এবং তার নিকটতম প্রতিদন্ধি জামায়াতে ইসলামীর দাড়ি পাল্লা প্রতিকের আব্দুল মান্নান পেয়েছেন ৭০ হাজার ৭১৯ ভোট।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর (বরিশাল) প্রতিনিধি আ: রহিম সরদার। #

 

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
শিক্ষকরাই দেশে সুশিক্ষিত নাগরিক গড়ে তুলতে পারেন — এমপি- মহিত তালুকদার আদমদীঘিতে মাদক কারবারির জেল-জরিমানা ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, থাকবে সরকারি ছুটি ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী ক্ষমতার পরিবর্তনের চেয়ে মানসিকতার পরিবর্তন বেশি জরুরি : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের বৈঠক কসবায় ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ জামালপুরে অনলাইনে কবিরাজীর নামে প্রতারণা, ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ কন্টেন্ট ক্রিয়েটর গ্রেফতার বকশীগঞ্জে সাড়ে ১২শ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ