BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বরিশাল-২ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী নেছার উদ্দিনের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বরিশাল-২ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী নেছার উদ্দিনের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

উজিরপুর প্রতিনিধি: বরিশাল-২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আলহাজ্ব মাওলানা নেছার উদ্দিন আহমেদের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১ ডিসেম্বর সোমবার দুপুর ১২ টায় উজিরপুরে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় নির্বাচন ও স্থানীয় উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে ব্যাপক আলোচনা করেন। সভায় মাওলানা নেছার উদ্দিন বলেন,

“উজিরপুর-বানারীপাড়ার মানুষের প্রত্যাশা ও সমস্যাগুলোকে আমরা গুরুত্ব দিচ্ছি। সামনে নির্বাচন—এটি জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নের একটি সুযোগ। সবার সহযোগিতায় শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন আমরা কামনা করি।

“তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, “আপনারা সমাজের দর্পন। দায়িত্বশীঁল ও ইতিবাচক সংবাদ পরিবেশনের মাধ্যমে আপনারাই জনমানুষের সঠিক চিত্র ফুটিয়ে তুলবেন। আমরা সবসময় সংবাদ মাধ্যমের সহযোগিতাকে গুরুত্ব দেই।”

মতবিনিময় সভায় সাংবাদিকরা নির্বাচনী পরিবেশ, স্থানীয় উন্নয়ন, জনদুর্ভোগ এবং ভোটারদের প্রত্যাশা নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন। নেছার উদ্দিন আহমেদ প্রতিটি প্রশ্নের ধৈর্যশীল ভাবে তার মতামত তুলে ধরেন।

সভায় উপস্থিত ছিলেন— উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির উপদেষ্টা মাওলানা শাহ আলম, উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক অধ্যাপক মাওলানা আব্দুল হক, সমন্বয়কারী হাফেজ মাওলানা সাখাওয়াত হোসাইন আসাদ, সহ-সমন্বয়কারী মাওলানা রাকিবুল ইসলাম, মুফতি আঃ আযীয, উপজেলা যুব আন্দোলনের সভাপতি ও গণসংযোগ সমন্বয়কারী ডি.এম. আল আমিন, প্রচার সমন্বয়কারী সিদ্দিকুর রহমান সজল এবং উপজেলা ছাত্র আন্দোলনের সভাপতি এইচ. এম. শিহাবসহ স্থানীয় নেতৃবৃন্দ।

কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর (বরিশাল) প্রতিনিধি আ: রহিম সরদার। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
আটোয়ারীতে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় ৭ বছর পর মামলায় খালাস পেলেন সাংবাদিক মাসুদুর রহমান  আদমদীঘি দলিল লেখকদের সাথে ধানের শীষের এমপি প্রার্থীর মতবিনিময় সান্তাহারে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের নামের সড়কগুলো পরিচিতি পাচ্ছে ভিন্ন নামে বেলকুচিতে প্রযুক্তির অগ্রযাত্রায় নারীর পাশে আইএফআইসি ব্যাংক রাজশাহীতে জমি নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে শ্রমিক সংগঠনের কর্মী নিহত রাজশাহীর তানোরে ৩৫ ফুট গভীর নলকূপে আটকা ২ বছরের শিশু, চলছে শ্বাসরুদ্ধকর উদ্ধার অভিযান রুয়েটে চাকুরি ক্ষেত্রে এআইয়ের সম্ভাবনা শীর্ষক সেমিনার ও জব ফেয়ার অনুষ্ঠিত আরএমপির পেট্রোলিং ড্রিল: নগরজুড়ে নিরাপত্তা জোরদার করতে বিশেষ মহড়া রাজশাহীতে দশ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠিত