BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বরিশাল-২ আসনের উজিরপুরে জামায়াতে ইসলামীর নির্বাচনী বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা

বরিশাল-২ আসনের উজিরপুরে জামায়াতে ইসলামীর নির্বাচনী বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা

উজিরপুর প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশালের উজিরপুর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামের দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে তাদের রাজনৈতিক অবস্থান জানান দিতে বিশাল বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

২২ নভেম্বর শনিবার সকাল ১০ টায় উজিরপুর পৌরসভার ডব্লিউবি ইউনিয়ন ইনস্টিটিউশন মাঠ থেকে শোভাযাত্রাটি শুরু হয়। বড়াকোঠা, ওটরা, হারতা, সাতলা, জল্লা, শোলক, বামরাইল, শিকারপুর ইউনিয়ন ও পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রায় ১০২ কিলোমিটার পথ অতিক্রমের পর উপজেলা সদরের মহিলা কলেজ মাঠে শোভাযাত্রাটি সমাপ্ত হয়।

শোভাযাত্রায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামের আমীর আব্দুল খালেক এবং সঞ্চালনা করেন উপজেলা জামায়াতে ইসলামের সেক্রেটারি মোঃ খোকন সরদার।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গণসংযোগ করেন, বরিশাল-২ আসনের জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতে ইসলামের নায়েবে আমীর মাস্টার আব্দুল মান্নান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতে ইসলামের সাবেক আমীর হাফেজ কাওসার হোসাইন, পৌর জামায়াতের আমীর আল-আমীন সরদার, সেক্রেটারি মাওলানা বাকীবিল্লাহ্ সহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের কয়েক হাজার নেতাকর্মী। আয়োজকদের দাবি, শোভাযাত্রায় প্রায় এক হাজার মোটরসাইকেল ও প্রাইভেট কার, পিকআপ ভ্যান অংশগ্রহণ করে। যা বিভিন্ন স্টেশনে বিপুল উৎসাহ ও উদ্দীপনা তৈরি করে। শোভাযাত্রাটি ঢাকা–বরিশাল মহাসড়কের সানুহার থেকে ইচলাদি পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকায় সুশৃঙ্খলভাবে সড়ক প্রদক্ষিণ করে।

গণসংযোগকালে মাস্টার আব্দুল মান্নান বলেন, “আগামী নির্বাচনে জামায়াতে ইসলামী জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে দেশকে দুর্নীতি, ঘুষ, মাদক ও চাঁদাবাজিমুক্ত করে ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তোলা হবে।”

তিনি আরও বলেন, “বিগত সময়ে ক্ষমতায় থাকা দলগুলো দেশকে একাধিকবার দুর্নীতিতে শীর্ষে নিয়ে গেছে। এখনই সময় এসেছে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে পরিবর্তনের পথে এগিয়ে যাওয়ার।” তাই দাঁড়ি পাল্লায় ভোট প্রদানের আহবান জানান তিনি।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর (বরিশাল) প্রতিনিধি আ: রহিম সরদার। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
দেশে উৎপাদিত চিনি গুদামে মজুত থাকলে আমদানি করা হবে না : শিল্প উপদেষ্টা ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি : রিজভী বিয়ে নিয়ে প্রথমবার প্রশ্নের জবাব দিলেন রাশমিকা তাসনিয়া ফারিণ গান শুরু করেন টেলর সুইফট থেকে অনুপ্রাণিত হয়ে বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় হামজারবাগ জামে মসজিদে দোয়া জামালপুরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত রাজশাহীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় ১৫ নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল বেগম জিয়ার সুস্থ্যতায় দেশবাসী কাঁদছে এবং আল্লাহর নিকট দোয়া করছে : মিনু রাজশাহীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় চন্দ্রিমা থানা বিএনপির দোয়া মাহফিল ইসরাইলকে অংশগ্রহণের অনুমতি, ইউরোভিশন বয়কট করছে স্পেনসহ ৪ দেশ