BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বরিশালের এক মানবপ্রেমী ভোলানাথ রাজু: বেতনের টাকা দিয়ে করেন মানবসেবা 

বরিশালের এক মানবপ্রেমী ভোলানাথ রাজু: বেতনের টাকা দিয়ে করেন মানবসেবা 

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: ভোলানাথ দাস রাজুর জন্ম হয়েছিলেন বরিশাল জেলার উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নে। হিন্দু পরিবারে জন্ম হলেও ছোট বেলা থেকে ছিলেন ডানপিটে। ধর্মের ভেদাভেদ ভুলে সকল মানব সেবাই তার ব্রত।

দীর্ঘ ২০ বছর যাবৎ ওটরা ইউনিয়নের ৩ নং ওয়াডের ৫ টি গ্রামের অসহায় দরিদ্র মানুষের পাশে সুখে-দুঃখে সহযোগিতার হাত প্রসারিত করে চলছেন। ভোলানাথ দাস রাজুর অভাব অনটনের সংসার।

তবুও থেমে নেই তার মানবসেবা। সামান্য বেতনে চাকুরী করেন একটি এনজিও তে। ঐ বেতন থেকে প্রতি মাসে ৫ হাজার টাকা জমিয়ে প্রতি বছর ঈদ ও পূজার সময় শত শত অসহায় লোকদের ঈদ সামগ্রী ও পূজার সময় ত্রান সামগ্রী বিতরণ করেন তিনি।

গত ১৯ মার্চ বিকেলে ওটরা ইউনিয়নের গজালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৩ নং ওয়াডের তারাসিরা, গজালিয়া, সোনার বেগুন, আউরের পাড়, চকমান সহ কেশবকাঠী, ভবানীপুরের ১ শত ৫০ জন অসহায় দরিদ্র মানুষের মাঝে লুঙ্গি, সেমাই, চিনি,দুধ সহ ঈদ সামগ্রী বিতরণ করেন।

বিতরন অনুষ্ঠানে বাবুল রাড়ীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সেচ্ছা সেবক দলের নেতা মোঃ রফিকুল ইসলাম সোহাগ, উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও উজিরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আঃ রহিম সরদার, উজিরপুর উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক ফোরকান, আরো উপস্থিত ছিলেন আল আমিন সরদার, নয়ন গাজী, হিরালাল মাস্টার, আফসার মোল্লা, মিলন শেখ, বজলু মোল্লা, কাওসার মাহমুদ, বেল্লাল মৃধা, শিক্ষক ফেরদৌসী বেগম সহ অনেকে।

অসহায় মানুষ ঈদ সামগ্রী পেয়ে মহাখুশি। এ ছাড়া যে কোনো সমস্যায় সহযোগিতার হাত প্রসারিত করেন তিনি।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর (বরিশাল) প্রতিনিধি আ: রহিম সরদার। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
শিক্ষকরাই দেশে সুশিক্ষিত নাগরিক গড়ে তুলতে পারেন — এমপি- মহিত তালুকদার আদমদীঘিতে মাদক কারবারির জেল-জরিমানা ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, থাকবে সরকারি ছুটি ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী ক্ষমতার পরিবর্তনের চেয়ে মানসিকতার পরিবর্তন বেশি জরুরি : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের বৈঠক কসবায় ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ জামালপুরে অনলাইনে কবিরাজীর নামে প্রতারণা, ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ কন্টেন্ট ক্রিয়েটর গ্রেফতার বকশীগঞ্জে সাড়ে ১২শ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ