BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বড় জয়ে কোয়ার্টার-ফাইনালে লিভারপুল

বড় জয়ে কোয়ার্টার-ফাইনালে লিভারপুল

বিটিসি স্পোর্টস ডেস্ক: ম্যাচ জুড়ে দাপুটে ফুটবল খেলল লিভারপুল। গালাতাসারাইকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে উঠল আর্না স্লটের দল। অ্যানফিল্ডে বুধবার রাতে শেষ ষোলোর ফিরতি লেগে ৪-০ গোলে জিতে, দুই লেগ মিলিয়ে ৪-১ গোলের অগ্রগামিতায় পরের ধাপে পৌঁছে গেছে ইংলিশ চ্যাম্পিয়নরা।

চলতি আসরে গালাতাসারাইয়ের বিপক্ষে তিনবারের দেখায় এই প্রথম জিততে পারল লিভারপুল। সেপ্টেম্বরে প্রথম পর্বে ১-০ গোলে হারের পর, গত সপ্তাহে শেষ ষোলোর প্রথম লেগেও তারা একই ব্যবধানে হেরেছিল, দুটিই ছিল তুরস্কে।

ওই একটি গোলেই চ্যাম্পিয়ন্স লিগে ৫০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন মিশরীয় ফরোয়ার্ড সালাহ।

ম্যাচে ৬১ শতাংশ পজেশন রেখে গোলের জন্য ৩২টি শট নিয়ে ১৬টি লক্ষ্যে রাখতে পারে লিভারপুল। গালাতাসারাইয়ের চার শটের কেবল একটি লক্ষ্যে ছিল।

তিন মিনিট পর সুবর্ণ সুযোগ হারান সালাহ। ওয়ান-অন-ওয়ানে তার প্রচেষ্টা এগিয়ে এসে রুখে দেন গোলরক্ষক।

প্রথমার্ধের যোগ করা সময়ে সোবোসলাই প্রতিপক্ষের বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় লিভারপুল। কিন্তু সালাহর দুর্বল স্পট কিক ঠেকিয়ে দেন গোলরক্ষক।

৫১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে, দুই লেগ মিলিয়ে দলকে এগিয়ে নেন একিটিকে। এক মিনিট পরই ব্যবধান বাড়িয়ে দলকে জয়ের পথে এগিয়ে নেন গ্রাভেনবার্চ।

৬২তম মিনিটে চমৎকার বাঁকানো শটে চ্যাম্পিয়ন্স লিগে গোলের ফিফটি পূর্ণ করেন সালাহ।

সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে শিরোপাধারী পিএসজির বিপক্ষে খেলবে লিভারপুল। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
লক্ষ্মীপুরে অবৈধভাবে মজুতের অভিযোগ: ডিজেলভর্তি ২৪টি ড্রাম জব্দ, গ্রেপ্তার-১ বিচার বিভাগকে ‘ন্যায় ও আস্থার জায়গা’ করতে চায় সরকার : প্রধানমন্ত্রী জ্বালানির মূল্যবৃদ্ধিতে পণ্যের দাম বেশি বাড়বে না : বাণিজ্যমন্ত্রী মিডিয়া স্বাধীনভাবে কাজ করবে, এটি প্রধানমন্ত্রীর নীতি : তথ্য প্রতিমন্ত্রী কিছু রাজনৈতিক মহল জুলাই সনদ ও সংস্কার ইস্যুতে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে : বগুড়ায় প্রধানমন্ত্রী দেশের মানুষকে বগুড়ার মানুষের মতো সুখী করতে চাই : প্রধানমন্ত্রী পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে কৃষক ও সাধারণ জনগণের কল্যাণে ব্যয় করা হবে : প্রধানমন্ত্রী সৌদিতে বসবাসরত যোগ্য রোহিঙ্গাদের দ্রুত বাংলাদেশি পাসপোর্ট দেওয়ার নির্দেশ সংবাদ সম্মেলনে অভিযোগ: মোরেলগঞ্জে স্বর্ণালংকার টাকাসহ ১০ম শ্রেনীর শিক্ষার্থী অপহরণ কালীগঞ্জে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত