BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বড়াইগ্রামে বিএনপি-জাপা’র অর্ধ শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

বড়াইগ্রামে বিএনপি-জাপা’র অর্ধ শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রাম উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদকের নেতৃত্বে বিএনপি ও জাতীয় পার্টির অর্ধ শতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

রোববার রাতে উপজেলার গোপালপুর ইউনিয়নের গড়মাটি বাজারে আয়োজিত এক উঠান বৈঠকে তারা আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। উঠান বৈঠকে গোপালপুর ইউনিয়ন জামায়াতের আমীর মোসাদ্দেক হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর ড. মীর নুরুল ইসলাম।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপজেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান, সেক্রেটারি আবু বকর সিদ্দিক, গোপালপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি কুতুবউদ্দিন, জামায়াত নেতা ফিরোজ হোসেন এবং শাহিন হোসেন বক্তব্য রাখেন।

পরে প্রধান অতিথি উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বিএনপির নেতা বাবর আলী বাবু এবং জাতীয় পার্টির নেতা নাজমুল হোসেন খানের নেতৃত্বে জামায়াতে ইসলামীতে যোগ দেয়া অর্ধশতাধিক নেতাকর্মীকে ফুল দিয়ে বরণ করে নেন।

এ সময় জামায়াতে যোগ দেয়া প্রসঙ্গে উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক বাবর আলী বাবু তার বক্তব্যে বলেন, ইসলামী আদর্শ প্রতিষ্ঠাই সমাজ পরিবর্তনের একমাত্র পথ। জামায়াত সে দায়িত্বই পালন করে যাচ্ছে।

তাছাড়া জামায়াতের নেতাকর্মীরা যে কথা দেয়, সেটা রক্ষা করে-এটা আমি অন্য কোন দলে পাইনি। এ জন্য আমি জামায়াতে যোগ দিয়েছি। জামায়াতে যোগ দেয়া ঠেকাতে আমাকে নানাভাবে হুমকি দেয়া হয়েছে। এ সময় সত্যের পথ থেকে তাকে কেউ আমাকে সরাতে পারবে না দাবি করে তিনি সবাইকে ইসলামী সমাজব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রামে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
কোন ভয়ে সিনেমা করেননি দীপা খন্দকার? বন ও বন্যপ্রাণী সুরক্ষায় দুটি যুগান্তকারী অধ্যাদেশ পাস এভাবে জমি অধিগ্রহণ চললে ভবিষ্যতে কবরের জায়গাও থাকবে না : জ্বালানি উপদেষ্টা রাজশাহী সীমান্তে সরিষা ক্ষেত থেকে ভারতীয় মদ জব্দ বেগম জিয়া দলমত নির্বিশেষে সবার নিকট গ্রহনযোগ্য একজন নেত্রী : মিনু আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রি কলেজে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা এসএসএফ সুবিধা পাবেন শুধু খালেদা জিয়া, পরিবারের অন্য সদস্য নয় : পরিবেশ উপদেষ্টা ভোজ্যতেলের দাম বাড়ানো ব্যবসায়ীদের ‘কারণ দর্শাও’ নোটিশ দিয়ে বৈঠকে ডেকেছে সরকার গাজায় ইসরায়েলি যুদ্ধাপরাধের জোরালো প্রমাণ রয়েছে : জাতিসংঘ মহাসচিব গাজায় ১০০ মিলিয়ন ডলারের মানবিক সহায়তার ঘোষণা চীনের