BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জিলহজ, ১৪৪৭ হিজরি

আজ- ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

বড়াইগ্রামে অগ্নিকান্ডে দুই ভাইয়ের বাড়ি পুড়ে ছাই, নগদ ১০ লাখ টাকাসহ ত্রিশ লাখ টাকার সম্পদ ভস্মিভৃত

বড়াইগ্রামে অগ্নিকান্ডে দুই ভাইয়ের বাড়ি পুড়ে ছাই, নগদ ১০ লাখ টাকাসহ ত্রিশ লাখ টাকার সম্পদ ভস্মিভৃত

নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে আকস্মিক অগ্নিকান্ডে ইসলাম উদ্দিন ও আজাদ নামে আপন দুই ভাইয়ের বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার সকাল ১০টার দিকে উপজেলার জোনাইল ইউনিয়নের ভিটাকাজিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এতে নগদ ১০ লাখ টাকা ও স্বর্ণের গহনাসহ কমপক্ষে ৩০ লাখ টাকার সম্পদ পুড়ে গেছে বলে জানা গেছে।

ইসলাম উদ্দিন ও আজাদ ভিটাকাজিপুর গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে।

স্থানীয় ওয়ার্ড সদস্য আব্দুল কাদের জানান, সোমবার বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ইসলাম উদ্দিনের বাড়িতে

আগুনের সুত্রপাত হয়। এ সময় আগুন দ্রুত বাড়ির তিনটি ঘরসহ তার ভাই আজাদের বাড়িতেও ছড়িয়ে পড়ে।

এতে দু’জনের বাড়ির ছয়টি ঘর একেবারে পুড়ে যায়। অগ্নিকান্ডে ইসলাম উদ্দিনের ঘরে জমি কেনার জন্য জমানো নগদ ১০ লাখ টাকা, তিন ভরি স্বর্ণ, ফ্রিজসহ দুই ভাইয়ের বাড়িতে থাকা কমপক্ষে ৫০ মণ রসুন, একশ’ মণ ধান ও ভৃট্টাসহ যাবতীয় মালামাল পুড়ে যায়।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা এসে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
১৯ বছর বয়সেই হলিউডে যে তিক্ত অভিজ্ঞতা হয়েছিল অভিনেত্রীর কনসার্ট চলাকালীন ভাঙল ব্যারিকেড, মাঝপথে গান থামালেন সংগীতশিল্পী সরকার গণমাধ্যম কমিশন গঠনের কাজ শুরু করেছে : তথ্যমন্ত্রী প্রত্যাশার চেয়েও যেভাবে দ্রুত পুনর্গঠন হচ্ছে ইরান পিয়া জান্নাতুল: ধর্ষণ-হত্যার কঠিন শাস্তি দিলেই হবে না, অসুস্থ মানসিকতাও বদলাতে হবে ফুলছড়ির বালাসীঘাটে নদীতে ডুবে গেলো ভিজিএফের চালবোঝাই দুই নৌকা জলঢাকা গোলমুন্ডা ইউনিয়ন পরিষদে ঈদুল আযহা উপলক্ষে সিজিএফ এর চাল বিতরণ মহেশখালীর মানুষের মুখে হাসি ফুটালো আইএসডিই বাংলাদেশ: ১ হাজার পরিবার পেল খাদ্য সহায়তা আদমদীঘি উপজেলা প্রশাসনের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টসের আঞ্চলিক পর্যায়ের সমাপনী ও পুরস্কার বিতরণ