BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

আজ- ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বড়দিন উপলক্ষ্যে মহানগরীর বিভিন্ন গির্জা পরিদর্শন করলেন আরএমপি পুলিশ কমিশনার

বড়দিন উপলক্ষ্যে মহানগরীর বিভিন্ন গির্জা পরিদর্শন করলেন আরএমপি পুলিশ কমিশনার

আরএমপি প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে যীশু খ্রিস্টের জন্মদিন (শুভ বড়দিন) উপলক্ষ্যে আজ ২৫ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার ড. মো. জিল্‌লুর রহমান মহানগরীর বিভিন্ন গির্জা পরিদর্শন করেন।

এসময় তিনি কাশিয়াডাঙ্গা থানার বাগানপাড়া এলাকায় অবস্থিত উত্তম মেষপালক ক্যাথিড্রাল গির্জা এবং রাজপাড়া থানার সিটি চার্চ পরিদর্শন করেন। পরিদর্শনকালে পুলিশ কমিশনার ধর্মযাজকবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং বড়দিন উপলক্ষ্যে খ্রিস্টান ধর্মাবলম্বী সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

পুলিশ কমিশনার আরএমপি’র পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপনের আহ্বান জানান। তিনি কেক কাটায় অংশগ্রহণ করেন এবং গির্জায় উপস্থিত শিশুদের নিজ হাতে কেক কেটে খাওয়ান। এসময় গির্জাগুলোতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল। উপস্থিত ধর্মপ্রাণ খ্রিস্টান সম্প্রদায়ের মানুষজন আইনশৃঙ্খলা রক্ষায় আরএমপি’র গৃহীত নিরাপত্তা ব্যবস্থার প্রশংসা করেন।

এছাড়াও আজ বিকেল সাড়ে ৩টায় পুলিশ কমিশনার মহোদয় শাহমখদুম থানাধীন ওমরপুরস্থ বিশপ হাউস পরিদর্শন করবেন।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) চলতি দায়িত্বে জনাব মো. ফারুক হোসেন, উপ-পুলিশ কমিশনার (সদর) ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত জনাব মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএমসহ আরএমপি’র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সংবাদ প্রেরক মো: গাজিউর রহমান, পিপিএম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া), (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
জীববৈচিত্র্য রক্ষায় নিরাপদ জেনেটিক প্রযুক্তির ব্যবহার জরুরি : প্রাণিসম্পদ উপদেষ্টা চাঁপাইনবাবগঞ্জে বাড়ছে ডায়রিয়ার প্রকোপ, জেলা হাসপাতালে চিকিৎসাধীন-৭৯ ১২ ফেব্রুয়ারির পর চাঁপাইনবাবগঞ্জে চাঁদাবাজির ঠাঁই হবে না – মতবিনিময় সভায় বুলবুল “ধর্ম নয়-উন্নয়নই রাজনীতি” চাঁপাইনবাবগঞ্জে সংখ্যালঘুদের মতবিনিময়ে হারুনুর রশীদ তারেক রহমানের সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সরকারি কর্মচারীদের ‘হ্যাঁ’ ভোটের প্রচারে আইনি বাধা নেই : আলী রীয়াজ চাঁপাইনবাবগঞ্জে ছিনতাই চেষ্টাকালে দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে ৩ কোটি টাকার হেরোইনসহ এক কারবারি গ্রেপ্তার দেবীগঞ্জ অলদিনী সরকারি বিদ্যালয়ে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ স্বজনহারা পরিবারগুলোর পাশে বিএনপি সবসময় থাকবে : তারেক রহমান