BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বগুড়া-৩ নির্বাচনী আসনে বিএনপির প্রার্থীর গনসংযোগ

বগুড়া-৩ নির্বাচনী আসনে বিএনপির প্রার্থীর গনসংযোগ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) এলাকার বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী আব্দুল মহিত তালুকদার প্রতিদিন ভোর রাত থেকে গবীর রাত পর্যন্ত বিভিন্ন গ্রামগঞ্জে ভোট প্রার্থনা করে গনসংযোগ ও প্রচারনা চালিয়ে যাচ্ছেন।

তিনি শুক্রবার সকালে দুপচাঁচিয়া উপজেলা সদর ও তালুছ এলাকা এবং পরে আদমদীঘি উপজেলার করজবাড়ি, রামপুরা, কুন্দগ্রাম ও চাঁপাপুর এলাকায় গনসংযোগ ও প্রচারনা চালায়।

এসময় তিনি জনগনের উদ্দেশ্যে বলেন, বগুড়া-৩ নির্বাচনী এলাকা সর্বদা ধানের শীষের দূর্গ হিসাবে পরিচিত। এই আসনে বিএনপি যতবার ধানের শীষ মার্কা নিয়ে নির্বাচনে অংশ নিয়েছে ততবার আপনাদেরই বিপুল ভোটে জয়লাভ করেছে। বিএনপি জয়লাব করা মানেই বগুড়া জেলার উন্নয়ন।

তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দেয়ার আহবান জানিয়ে বলেন, আমি নির্বাচিত হলে জনগনকে সাথে নিয়ে এলাকার রাস্তা নির্মান ও সংস্কার, শিক্ষা প্রতিষ্ঠানে উন্নয়ন, মসজিদ ও মন্দিরের উন্নয়নসহ বৈষম্যহীন ও দূনীতিমুক্ত এলাকা হিসাবে গড়ে তুলব ইনশাআল্লাহ।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন, আদমদীঘি উপজেলা বিএনপির সহ সভাপতি কামরুর হাসান মধু, যুবদল নেতা জুয়েল রানাসহ অন্যান্য নেতৃবগ। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
৫৯ মাস পর্যন্ত বয়সী শিশুদের অবশ্যই হামের টিকা দিতে হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আইএফআরসি-প্রধানের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ফিলিস্তিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হরমুজ দিয়ে বাংলাদেশিগামী জাহাজের যাতায়াত সহজ করার অনুরোধ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা চান পরিবেশমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী জার্মানি-সুইডেন অপতথ্য থেকে জনগণকে সুরক্ষা দেওয়া গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী হজ ফ্লাইট শুরু হচ্ছে শুক্রবার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ঢাকায় আন্তর্জাতিক মানের ডিএনএ ল্যাবরেটরি করা হবে : সমাজকল্যাণমন্ত্রী আমিও গুমের শিকার, সংশ্লিষ্ট আইনগুলো আরও পরিমার্জিত করতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী