BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বগুড়া-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থীর দাঁড়িপাল্লার ভোট চেয়ে বিরামহীন প্রচারনা

বগুড়া-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থীর দাঁড়িপাল্লার ভোট চেয়ে বিরামহীন প্রচারনা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: আগামী ১২ ফেব্রæয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদ প্রার্থী নুর মোহাম্মাদ আবু তাহের তার দাঁড়িপাল্লা মার্কার ভোট চেয়ে তিনি নিজেই নেতাকর্মিদের নিয়ে বিরামহীন ভাবে বিভিন্ন হাটবাজার, গ্রামগঞ্জ ও পাড়া মহল্লায় উঠান বৈঠক, গনসংযোগ ও প্রচারনা চালিয়ে যাচ্ছেন।

তিনি শুক্রবার ও গতকাল শনিবার সারাদিন দুপচাঁচিয়া উপজেলা আমশট্র, গোবিন্দপুর গ্রামসহ বিভিন্ন গ্রাম মহল্লা এবং আদমদীঘি উপজেলার জিনইর, শিয়ালশন, পাইকপাড়া, পালোয়ানপাড়া, ছাতিয়ানগ্রাম, আমইল, কোমারপুর, লক্ষীকুল এলাকাসহ বিভিন্ন গ্রাম পাড়া মহল্লা ও হাটবাজারে ভোটারদের নিকট দাঁড়িপাল্লা মার্কায় ভোট চেয়ে বিরামহীন ভাবে চুঁষে বেড়াচ্ছেন।

তিনি ভোটারদের আশস্ত করে বলেন, তিনি নির্বাচিত হলে এলাকার বেকারদের কর্মসংস্থান, কৃষকদের পণ্যের ন্যায্য মুল্য নিশ্চিত করণ, যানজট নিরসনে সান্তাহার জংসনকে আধুনিকায়ন, আন্ডারপাস ও দুপচাঁচিয়া সদরে ফ্লাইওভার নির্মান, সকল কাঁচা সড়ক পাকাকরণ,ভুমিহীনদের বাসস্থানের ব্যবস্থা ও স্বাস্থ্যসেবা উন্নয়নে হাসপাতাল গুলোর মানন্নোয়ন করা হবে।

নির্বাচনী গনসংযোগ ও প্রচরনা কালে তার সাথে ছিলেন, আদমদীঘি উপজেলা জামায়াতে আমীর হাফেজ আতোয়ার হোসেন, সেক্রেটারী গোলাম রব্বানী, জামায়াত নেতা মোস্তফা আহমেদ নাইডু, মাওলানা এনামুল হক, আহসান হাবিব তুহিন, ফরিদুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মিরা। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ