BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

বগুড়ার ধুনটে মব সৃষ্টি করে তিন পুলিশ সদস্যকে হেনস্তার অভিযোগ, গ্রেপ্তার-২

বগুড়ার ধুনটে মব সৃষ্টি করে তিন পুলিশ সদস্যকে হেনস্তার অভিযোগ, গ্রেপ্তার-২

বগুড়া প্রতিনিধি: বগুড়ার ধুনটে মব সৃষ্টি করে তিন পুলিশ সদস্যকে হেনস্তার অভিযোগে দুই মুরগি ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১৯ জানুয়ারি) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি বিটিসি নিউজকে নিশ্চিত করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান।

গ্রেপ্তাররা হলেন, ধুনট উপজেলার মাটিকোড়া গ্রামের বাসিন্দা মুরগি ব্যবসায়ী মাসুদ রানা (২৫) ও শাহিনুর জামান গোলাপ (৪৫)।

পুলিশ জানায়, সোমবার টিএসআই আবুল কালাম আজাদ ধুনট থানাধীন হুকুম আলী বাসস্ট্যান্ড এলাকায় ট্রাফিক চেকপোস্ট বসিয়ে দায়িত্ব পালন করছিলেন। এ সময় দুটি মোটরসাইকেল থামিয়ে কাগজপত্র যাচাই করা হয়। একটি মোটরসাইকেলের কাগজপত্র ঠিক না থাকায় মোটরযান আইনে মামলা দেওয়া হয়। অপর মোটরসাইকেলের কাগজপত্র সঠিক থাকায় কনস্টেবল আব্দুল খালেক ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়ে সেটি ছেড়ে দেন।

এ সময় সেখানে উপস্থিত মাসুদ রানা ও শাহিনুর জামান গোলাপ অভিযোগ করেন, কনস্টেবল আব্দুল খালেক টাকা নিয়ে মোটরসাইকেলটি ছেড়ে দিয়েছেন। অভিযোগকে কেন্দ্র করে তারা স্থানীয় লোকজন জড়ো করে মব সৃষ্টি করেন এবং পুলিশের কাজে বাধা দেন। একপর্যায়ে তারা পুলিশের ওপর হামলা চালিয়ে তিন পুলিশ সদস্যকে হেনস্তা করেন বলে অভিযোগ উঠে।

খবর পেয়ে ধুনট থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত তিন পুলিশ সদস্যকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। আহত কনস্টেবল আব্দুল খালেক ও আব্দুল হামিদকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ঘটনায় ধুনট থানার এসআই মোস্তাফিজার রহমান বাদী হয়ে গ্রেপ্তার দুজনসহ অজ্ঞাতনামা ১৫–২০ জনের বিরুদ্ধে সোমবার রাতে মামলা দায়ের করেছেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বগুড়া প্রতিনিধি রাহেনুর ইসলাম। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
চীনের চার দফা প্রস্তাবে সমর্থন ইরানের নৌকা ও স্পিডবোট থেকে কোনো যাত্রী লঞ্চে উঠতে পারবে না : নৌমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতৃবৃন্দের সাক্ষাৎ প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার ঈদে গার্মেন্টসগুলো পর্যায়ক্রমে ছুটি দেওয়া হবে : সড়কমন্ত্রী দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে এগোচ্ছে সরকার : সেতুমন্ত্রী অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচ্য নয় : প্রধানমন্ত্রী পুলিশ প্রশাসনের দায়িত্ব গুরুত্ব সহকারে পালনের নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশ সপ্তাহ উপলক্ষে বিশেষ কল্যাণ সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী “বিষমুক্ত আম উৎপাদন, সরবরাহ ও বাজারজাতকরণ” বিষয়ক সভা পরিপক্ক হলেই আম পাড়বেন চাষীরা, চাঁপাইনবাবগঞ্জে বাতিল ম্যাংগো ক্যালেন্ডার