BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বগুড়ায় ব্রিটিশ রিভলবার-বিপুল অস্ত্রসহ গ্রেপ্তার-১

বগুড়ায় ব্রিটিশ রিভলবার-বিপুল অস্ত্রসহ গ্রেপ্তার-১

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে ব্রিটিশ রিভলবার, তাজা গুলি ও বিপুল পরিমাণ দেশি অস্ত্রসহ আতিকুর রহমান (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) ভোররাত থেকে শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের শাবরুল বাগিনাপাড়া এলাকায় এই অভিযান শুরু হয়।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ৪০ বীর-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর আহম্মেদ তমালের নেতৃত্বে এই বিশেষ তল্লাশি অভিযান পরিচালিত হয়। অভিযানে ক্যাপ্টেন জানে আলম সাদিফ ও লেফটেন্যান্ট আল ফাহাদসহ সেনাসদস্যরা অংশ নেন।

ভোর সাড়ে ৪টায় আতিকুর রহমানের বাড়ি ঘেরাও করা হয়। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে আতিক পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও তাকে গ্রেপ্তার করতে সক্ষম হন সেনা সদস্যরা।

পরে ওই বাড়িতে দীর্ঘ সময় ধরে তল্লাশি চালিয়ে ব্রিটিশ রিভলবার, ৪ রাউন্ড তাজা গুলি, ফাকা ম্যাগাজিন এবং শর্টগানের ১১ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। এ ছাড়াও বাড়ির বিভিন্ন প্রান্ত থেকে বিপুল পরিমাণ ধারালো দেশি অস্ত্র জব্দ করা হয়েছে।

অস্ত্রের পাশাপাশি ওই বাড়ি থেকে কোকেন ও ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।

বগুড়ার শাজাহানপুর থানার সাব-ইন্সপেক্টর আল আমিন জানান, গ্রেপ্তার আতিকুর রহমানের বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের একাধিক মামলা রয়েছে। তল্লাশিকালে তার হেফাজত থেকে দুটি পাসপোর্ট, একটি ভুয়া সাংবাদিক পরিচয়পত্র ও বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়ায় অবৈধ অস্ত্র উদ্ধারে কঠোর অবস্থানে রয়েছে সেনাবাহিনী। গত ২০ দিনের ব্যবধানে শাজাহানপুর উপজেলা থেকেই বেশ কয়েকটি বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। একের পর এক শীর্ষ সন্ত্রাসী ও অস্ত্র উদ্ধারের ঘটনায় ওই এলাকার সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরতে শুরু করেছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বগুড়া প্রতিনিধি রাহেনুর ইসলাম। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
শিক্ষকরাই দেশে সুশিক্ষিত নাগরিক গড়ে তুলতে পারেন — এমপি- মহিত তালুকদার আদমদীঘিতে মাদক কারবারির জেল-জরিমানা ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, থাকবে সরকারি ছুটি ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী ক্ষমতার পরিবর্তনের চেয়ে মানসিকতার পরিবর্তন বেশি জরুরি : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের বৈঠক কসবায় ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ জামালপুরে অনলাইনে কবিরাজীর নামে প্রতারণা, ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ কন্টেন্ট ক্রিয়েটর গ্রেফতার বকশীগঞ্জে সাড়ে ১২শ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ