BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই শাবান, ১৪৪৭ হিজরি

আজ- ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বকশীগঞ্জ পৌরসভার জনগুরুত্বপূর্ণ দুই রাস্তার সংস্কার কাজের উদ্বোধন 

বকশীগঞ্জ পৌরসভার জনগুরুত্বপূর্ণ দুই রাস্তার সংস্কার কাজের উদ্বোধন 

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জ পৌরসভার উদ্যোগে দুটি রাস্তার সংস্কার কাজ শুরু হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে রাস্তা দুটির সংস্কার কাজের উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক আসমা উল হুসনা।

রাস্তা দুটি হলো, পৌর শহরের সাব রেজিস্ট্রার অফিস মোড় থেকে পান হাটি পর্যন্ত রাস্তা ও পানহাটি মোড় থেকে মালিবাগ মোড় পর্যন্ত রাস্তা।

রাস্তা দুটির সংস্কার কাজের উদ্বোধনকালে সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক আসমা উল হুসনা ছাড়াও পৌরসভার সহকারী প্রকৌশলী শাহ আলম, ইব্রাহিম মন্ডল সহ কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জানা যায়, পৌর শহরের গুরুত্বপূর্ণ রাস্তা দুটি দীর্ঘদিন ধরে খানাখন্দ বেহাল থাকায় নাগরিকদের চরম দুর্ভোগ পোহাতে হয়। নাগরিক সেবা বৃদ্ধি করতে রাস্তা দুটি সংস্কারের উদ্যোগ নেয় বকশীগঞ্জ পৌরসভা।

এরই প্রেক্ষিতে মঙ্গলবার রাস্তার কাজের উদ্বোধন করা হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জি এম ফাতিউল হাফিজ বাবু। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ছবি তোলার অজুহাতে কোমর স্পর্শের অভিযোগ অভিনেত্রীর ব্যক্তির একক ক্ষমতা নিয়ন্ত্রণে ‘হ্যাঁ’ ভোট দিন : অধ্যাপক আলী রিয়াজ ফের বিয়ে করলেন পর্দার ‘পাখি’ ঢাকার ধামরাইয়ে ‘ধর্ষণের গুজব’ ছড়ানো আলোচিত ছিনতাইকাণ্ডে গ্রেপ্তার-৪ মুন্সীগঞ্জে ডিবি পরিচয়ে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে ডাকাতির চেষ্টা, গ্রেপ্তার-৬ আগামী নির্বাচিত সরকারকে ৭ দফা ‘অ্যাজেন্ডা’ দিলেন পরিবেশ উপদেষ্টা চট্টগ্রামে পৌঁছেছেন তারেক রহমান ট্রাম্প নতুন জাতিসংঘ তৈরির চেষ্টা করছেন, ব্রাজিল প্রেসিডেন্টের অভিযোগ শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া বিশাল মুক্ত বাণিজ্য চুক্তির পথে ভারত-ইইউ