BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বকশীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে চালককে অজ্ঞান করে অটোরিকশা ছিনতাই

বকশীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে চালককে অজ্ঞান করে অটোরিকশা ছিনতাই

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে চালককে বিস্কুটের সঙ্গে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে অজ্ঞান করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

সোমবার (২৪ নভেম্বর) দুপুরে বকশীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে এঘটনা ঘটে।

ওই অটোরিকশা চালকের নাম জহুরুল ইসলাম (২৮)। তিনি দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানী গ্রামের তারা মিয়ার ছেলে।

জানা যায়, দেওয়ানগঞ্জের সাখাওয়াত মোড় থেকে দুই জন ব্যক্তি যাত্রী সেজে অটোরিকশায় করে বকশীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে আসেন। ওই দুই ব্যক্তি কিছুক্ষণ পর অটোরিকশা চালক জহুরুল ইসলামকে বিস্কুট খাওয়ান।

পরে উপজেলা পরিষদ চত্বরে জহুরুল ইসলাম অজ্ঞান হলে তারা অটোরিকশাটি নিয়ে চলে যান।

অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে উপজেলা পরিষদে সেবা নিতে আসা ব্যক্তিরা বকশীগঞ্জ থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বকশীগঞ্জ থানার উপপরিদর্শক জুলহাজ উদ্দিন জানান, বিস্কুটের সঙ্গে নেশা জাতীয় দ্রব্য খাওয়ানোর পর অজ্ঞান হলে অটোরিকশা টি নিয়ে যায় প্রতারক চক্র।

অটোরিকশা টি উদ্ধারে সর্বাত্মক চেষ্টা করা হবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জি এম ফাতিউল হাফিজ বাবু। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
কোন ভয়ে সিনেমা করেননি দীপা খন্দকার? বন ও বন্যপ্রাণী সুরক্ষায় দুটি যুগান্তকারী অধ্যাদেশ পাস এভাবে জমি অধিগ্রহণ চললে ভবিষ্যতে কবরের জায়গাও থাকবে না : জ্বালানি উপদেষ্টা রাজশাহী সীমান্তে সরিষা ক্ষেত থেকে ভারতীয় মদ জব্দ বেগম জিয়া দলমত নির্বিশেষে সবার নিকট গ্রহনযোগ্য একজন নেত্রী : মিনু আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রি কলেজে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা এসএসএফ সুবিধা পাবেন শুধু খালেদা জিয়া, পরিবারের অন্য সদস্য নয় : পরিবেশ উপদেষ্টা ভোজ্যতেলের দাম বাড়ানো ব্যবসায়ীদের ‘কারণ দর্শাও’ নোটিশ দিয়ে বৈঠকে ডেকেছে সরকার গাজায় ইসরায়েলি যুদ্ধাপরাধের জোরালো প্রমাণ রয়েছে : জাতিসংঘ মহাসচিব গাজায় ১০০ মিলিয়ন ডলারের মানবিক সহায়তার ঘোষণা চীনের