BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

বকশীগঞ্জে হাজী ফাউন্ডেশনের উদ্যোগে হজ্ব গমনেচ্ছুদের নিয়ে হজ্ব প্রশিক্ষণ অনুষ্ঠিত

বকশীগঞ্জে হাজী ফাউন্ডেশনের উদ্যোগে হজ্ব গমনেচ্ছুদের নিয়ে হজ্ব প্রশিক্ষণ অনুষ্ঠিত

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে ২০২৬ সালের হজ্ব গমনেচ্ছুদের নিয়ে হজ্ব প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মডেল মসজিদে শনিবার (১১ এপ্রিল) দিনব্যাপী উপজেলা হাজী ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে হজ্ব প্রশিক্ষণ প্রদান করা হয়।

প্রশিক্ষণের উদ্বোধন করেন বকশীগঞ্জের নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুরাদ হোসেন।

প্রশিক্ষণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা হাজী ফাউন্ডেশনের সভাপতি আফসার আলী।

এসময় জেলা হাজী ফাউন্ডেশনের সভাপতি আবদুর রেজ্জাক, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জুলহাজ, অ্যাডভোকেট খাজা নাজিম উদ্দীন, সাবেক প্রধান শিক্ষক ছামিউল হক তোতা, সাংবাদিক সরকার আবদুর রাজ্জাক, আমিনুল ইসলাম, হাসানুজ্জামান পলাশ সহ হাজী ফাউন্ডেশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

হজ্ব প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন, বকশীগঞ্জ মডেল মসজিদের খতিব মওলানা এনায়েত উল্লাহ ও মুফতি মুহিব হাসান।

২০২৬ সালে পবিত্র মক্কা নগরীতে হজ্বে যাবেন এমন শতাধিক ব্যক্তি প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

হজ্ব চলাকালীন সময়ে হাজীদের কি কি কার্যক্রম করতে হবে তা নিয়ে আলোচনা করা হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জি এম ফাতিউল হাফিজ বাবু। #

 

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
দ্বিতীয় বিশ্বকাপ জয়ের হাতছানি স্পেনের রিয়ালকে হারিয়ে লিগ শিরোপা ঘরে তুললো বার্সেলোনা প্যারোলে মুক্তি পেলেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা যুক্তরাষ্ট্রের পক্ষ নিলে হরমুজ প্রণালি পার হওয়া সহজ হবে না : ইরান পুলিশ বাহিনীতে চেইন অব কমান্ড ভাঙলে ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী দেশে বেশ কিছু নতুন বিশ্ববিদ্যালয় আসার পথে : শিক্ষামন্ত্রী উজিরপুরে ঔষধ কোম্পানির প্রতিবাদী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হাম-রুবেলা টিকাদানে রাজশাহী সিটি কর্পোরেশনের লক্ষ্যমাত্রা পূরণ, শতভাগ সফলতা অর্জন রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার-৩৬ রাজশাহীতে মাদকবিরোধী অভিযান: ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার-১