BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

আজ- ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বকশীগঞ্জে রাতের আঁধারে ইটভাটায় ৫ লাখ টাকা চুরি, কাগজপত্র তছনছ!

বকশীগঞ্জে রাতের আঁধারে ইটভাটায় ৫ লাখ টাকা চুরি, কাগজপত্র তছনছ!

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে রাতের আধাঁরে ইটভাটায় চুরির ঘটনা ঘটেছে। এসময় নগদ টাকা চুরির পাশাপাশি গুরুত্বপূর্ণ কাগজপত্র তছনছ করা হয়েছে।

শুক্রবার দিবাগত রাতে পৌর এলাকার গোয়ালগাঁও উজ্জল ব্রিকস নামে ইটভাটায় এই চুরির ঘটনা ঘটে।

উজ্জল ব্রিকস এর ম্যানেজার আওলাদ হোসেন জানান, শুক্রবার দিবাগত রাতে ইটভাটার অফিস কক্ষের বাথরুমের চালের টিন খুলে ভেতরে ঢুকে আলমিরার ড্রয়ারের তালা ও টেবিলের ড্রয়ারের তালা ভেঙে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজ পত্র তছনছ করে নগদ প্রায় ৫ লাখ টাকা চুরি করে নিয়ে যায় চোরচক্র।

শনিবার (১০ জানুয়ারি) সকালে অফিস কক্ষের তালা খুলতে গেলে বিষয়টি সবার নজরে আসে। পরে বিষয়টি ঢাকায় অবস্থান করা ভাটা মালিক হাফিজুর রহমান উজ্জ্বলকে অবগত করা হয়েছে।

ম্যানেজার আওলাদ হোসেন আরও জানান, এঘটনায় ভাটা মালিকের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জি এম ফাতিউল হাফিজ বাবু। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
রাবি ভর্তিচ্ছুদের জন্য HFSA-এর স্বাস্থ্যসেবা কেন্দ্র প্রতীক বরাদ্দের আগেই প্রচার: এবি পার্টির প্রার্থী সাঈদ নোমান আদালতে তলব আরইউজে’র উদ্যোগে জমকালো আয়োজনে মিডিয়া কাপ উদ্বোধন  বাগেরহাটের বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদ আন্তর্জাতিক পর্যটনের ক্ষেত্রে নতুন ভাবে পরিচিতি পাবে : ফয়েজ আহমেদ  জনতা ‘হ্যাঁ’ ভোট, জুলাই সনদ ও নতুন বাংলাদেশের পক্ষে : সমবায় উপদেষ্টা জীববৈচিত্র্য রক্ষায় নিরাপদ জেনেটিক প্রযুক্তির ব্যবহার জরুরি : প্রাণিসম্পদ উপদেষ্টা চাঁপাইনবাবগঞ্জে বাড়ছে ডায়রিয়ার প্রকোপ, জেলা হাসপাতালে চিকিৎসাধীন-৭৯ ১২ ফেব্রুয়ারির পর চাঁপাইনবাবগঞ্জে চাঁদাবাজির ঠাঁই হবে না – মতবিনিময় সভায় বুলবুল “ধর্ম নয়-উন্নয়নই রাজনীতি” চাঁপাইনবাবগঞ্জে সংখ্যালঘুদের মতবিনিময়ে হারুনুর রশীদ তারেক রহমানের সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ