BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

বকশীগঞ্জে মাফি পরিবহনের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

বকশীগঞ্জে মাফি পরিবহনের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে মাফি পরিবহনের বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় মাফি পরিবহনের কাউন্টারে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মাফি পরিবহনের পরিচালক মাহমুদুল হাসান ও ম্যানেজার শাহিনুজ্জামান শাহীন।
সংবাদ সম্মেলনে শাহিনুজ্জামান শাহীন বলেন, ঢাকাগামী যমুনা পরিবহনের চালক ও স্টাফদের মারধর করে নগদ অর্থ হাতিয়ে নেওয়া হয়েছে এমন অভিযোগ তুলে যমুনা বাসের ম্যানেজার রেজুয়ান আহমেদ আমাদের মাফি পরিবহনের কর্তৃপক্ষের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যাচার করেন।
এর মাধ্যমে আমাদের মাফি পরিবহনের সুনাম ক্ষুণ্ন হয়েছে।
তিনি আরো বলেন, আমাদের পরিবহনের সুনাম ক্ষুণ্ন করতে পরিকল্পিতভাবে অপপ্রচার ও মিথ্যাচার করেছেন যমুনা পরিবহনের রেজুয়ান আহমেদ। পরিকল্পিতভাবে আমাদের মাফি পরিবহনের গাড়ি ছাড়ার সময়সূচি পরিবর্তন করেছে বকশীগঞ্জ বাস মালিক সমিতি।
এতে করে ব্যবসায়িকভাবে আমরা ক্ষতির সম্মুখিন হচ্ছি। আমরা পূর্বের নিয়মে গাড়ি চালাতে চাই। তিনি আরো বলেন আমাকে আওয়ামী লীগের দোসর বলেও প্রচার করা হচ্ছে। আমি কোন দল করি তা উপজেলা বিএনপি ও পৌর বিএনপির নেতৃবৃন্দের কাছে জানলেই হবে।
তাই এসব অপপ্রচার নিয়ে কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করছি। আমরা অপপ্রচার ও সময়সূচি পরিবর্তনের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জি এম ফাতিউল হাফিজ বাবু। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
উত্তেজনা বাড়িয়ে হরমুজ প্রণালীতে এবার সাবমেরিন মোতায়েন করল ইরান গাজায় ইসরায়েলি হামলায় নিহত তিন ফিলিস্তিনি, যুদ্ধবিরতি নিয়ে শঙ্কা অবশেষে স্পেনে ভিড়ল হান্টাভাইরাস আক্রান্ত প্রমোদতরী, প্রত্যাবাসন শুরু নারীদের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ বাহিনী গঠনের আদেশ দিলেন মুখ্যমন্ত্রী বিজয় ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম সংরক্ষণ করবে রাশিয়া : পুতিন তামিলনাড়ু হবে ধর্মনিরপেক্ষ, আমিই হবো ক্ষমতার একমাত্র কেন্দ্র : থালাপতি বিজয় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে ইতিহাস গড়লেন থালাপতি বিজয় কৃষকের তিনটি হাঁস খেয়ে ফেলে অজগরটি, প্রায় ১৬ ফুট লম্বা বনে অবমুক্ত করা হয়েছে বিদেশী নাগরিককে হয়রানী করায় ২ টিকটকার গ্রেপ্তার কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে সন্তানকে সঠিক পথে রাখা বড় চ্যালেঞ্জ : সমাজকল্যাণমন্ত্রী