BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

বকশীগঞ্জে ব্র্যাকের স্বপ্নসারথি গ্রাজুয়েশন সম্পন্ন

বকশীগঞ্জে ব্র্যাকের স্বপ্নসারথি গ্রাজুয়েশন সম্পন্ন
বকশীগঞ্জ (জামালপুর)প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে ‘পার করেছি আঠারো, পেরিয়ে যাবো পাহাড়ও‘ স্লোগান নিয়ে ব্র্যাকের স্বপ্নসারথি দলের গ্রাজুয়েশন সম্পন্ন হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি ও আইনি সুরক্ষা কর্মসূচির উদ্যোগে ব্র্যাকের নিজস্ব কার্যালয়ে গ্রাজুয়েশন অনুষ্ঠান সম্পন্ন হয়।
গ্রাজুয়েশন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা।
গ্রাজুয়েশন অনুষ্ঠানে এ সময় ব্র্যাকের জেলা ব্যবস্থাপক হাফিজা খানমের সঞ্চালনায় অনুষ্ঠানে সবাপতিত্ব করেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুন নাহার।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সেল্প অফিসার দেলোয়ার হোসেন, স্বপ্ন সারথি দলের সদস্য আফসানা আইরিন, সাথী আক্তার, রথি আক্তার, সুপ্তি আক্তার।
বাল্যবিয়ের বাঁধা অতিক্রম করে ১৮ বছর পার করার জন্য তাদেরকে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিদের হাত থেকে উপহারস্বরূপ ফুল, সার্টিফিকেট ও মগ প্রদান করা হয়।
পুরস্কার হাতে পেয়ে স্বপ্নসারথি দলের সদস্যরা তাদের অনুভূতি ও স্বপ্নের কথা ব্যক্ত করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জি এম ফাতিউল হাফিজ বাবু। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
উত্তেজনা বাড়িয়ে হরমুজ প্রণালীতে এবার সাবমেরিন মোতায়েন করল ইরান গাজায় ইসরায়েলি হামলায় নিহত তিন ফিলিস্তিনি, যুদ্ধবিরতি নিয়ে শঙ্কা অবশেষে স্পেনে ভিড়ল হান্টাভাইরাস আক্রান্ত প্রমোদতরী, প্রত্যাবাসন শুরু নারীদের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ বাহিনী গঠনের আদেশ দিলেন মুখ্যমন্ত্রী বিজয় ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম সংরক্ষণ করবে রাশিয়া : পুতিন তামিলনাড়ু হবে ধর্মনিরপেক্ষ, আমিই হবো ক্ষমতার একমাত্র কেন্দ্র : থালাপতি বিজয় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে ইতিহাস গড়লেন থালাপতি বিজয় কৃষকের তিনটি হাঁস খেয়ে ফেলে অজগরটি, প্রায় ১৬ ফুট লম্বা বনে অবমুক্ত করা হয়েছে বিদেশী নাগরিককে হয়রানী করায় ২ টিকটকার গ্রেপ্তার কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে সন্তানকে সঠিক পথে রাখা বড় চ্যালেঞ্জ : সমাজকল্যাণমন্ত্রী