BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমান আদালতে দুইজনকে কারাদন্ড!

বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমান আদালতে দুইজনকে কারাদন্ড!

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে এক মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার দিবাগত রাতে সিকান্দার আলী (৬০) ও আফসার আলী (৫০) নামে দুইজনকে কারাদন্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন ।

দন্ডপ্রাপ্ত সিকান্দার আলী ও আফসার আলী দুজনই মেরুরচর ইউনিয়নের উজান কলকিহারা গ্রামের বাসিন্দা।

জানা যায়, উপজেলার মেরুরচর ইউনিয়নের উজান কলকিহারা ব্রহ্মপুত্র নদের ভাঙন রোধে কয়েকদিন আগে জিও ব্যাগ স্থাপনের কাজ শুরু হয়। সেখানে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করে আসছিল একটি চক্র।

খবরে পেয়ে উপজেলা নির্বাহী অফিসার শাহ জহুরুল হোসেন থানা পুলিশ ও আনসার সদস্যদের নিয়ে শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উজান কলকিহারা ব্রহ্মপুত্র নদে অভিযান পরিচালনা করেন।

বালু উত্তোলনের দায়ে সিকান্দার আলী ও আফসার আলী নামে দুইজনকে আটক করা হয়।

এসময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দুজনকেই এক মাস করে কারাদণ্ড প্রদান করেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহ জহুরুল হোসেন। অভিযান শেষে আসামী দুইজনেকে জেল হাজতে প্রেরণের জন্য বকশীগঞ্জ থানা পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে।

বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহ জহুরুল হোসেন বলেন, বকশীগঞ্জের কোথাও অবৈধভাবে বালু উত্তোলন করতে দেওয়া হবে না। উপজেলা প্রশাসন বালু উত্তোলন বন্ধে অভিযান অব্যাহত রাখবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জি এম ফাতিউল হাফিজ বাবু। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
কোনও গাফিলতি সহ্য করা হবে না : সিইসি আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের সম্মানে প্রধান উপদেষ্টার মধ্যাহ্নভোজ অনলাইন-এআই জালিয়াতি বন্ধে হচ্ছে পৃথক আইন আমি যতদিন বেঁচে থাকব ততদিন বঙ্গবন্ধুকে লালন করব : কাদের সিদ্দিকী তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার অভিনন্দন তফসিলের পর দাবি-দাওয়া নিয়ে সড়কে নামলে কঠোর ব্যবস্থা : প্রেস সচিব আগামী নির্বাচন জাতি হিসেবে আমাদের প্রত্যাশা পূরণ করবে : সিইসি ত্রয়োদশ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি দামুড়হুদার কার্পাসডাঙ্গায় গনসচেতনতা মূলক র্যালী ও সম্মেলন অনুষ্ঠিত রাজশাহী নগরীতে জামায়াত কর্মী শান্ত হত্যা; প্রধান আসামি রিপন গ্রেফতার