BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

বকশীগঞ্জে বিষাক্ত সাপের ছোবলে একজনের মৃত্যু!

বকশীগঞ্জে বিষাক্ত সাপের ছোবলে একজনের মৃত্যু!
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিষাক্ত সাপের ছোবলে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম আবদুল হামিদ (৪৮)। তিনি মেরুরচর ইউনিয়নের নতুন টুপকারচর গ্রামের আবদুল ওয়াহেদ এর ছেলে। আবদুল পেশায় একজন দিনমজুর ছিলেন।
স্থানীয়রা জানান, সোমবার (২০ অক্টোবর) সকাল ১১ টার দিকে বাড়ির পাশে ছাগল চড়াতে যান আবদুল হামিদ। এসময় জঙ্গলের পাশে একটি সাপ দেখতে পান তিনি ।
আবদুল হামিদ সাপটিকে তাড়াতে গেলে বিষাক্ত সাপটি তার দিকে তেড়ে আসেন এবং তাকে ছোবল দিলে তিনি বাড়িতে চলে আসেন। দুপুরের দিকে তার শরীরে বিষক্রিয়া হলে আবদুল হামিদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এসময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাপের ছোবলে দিনমজুরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মেরুরচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জি এম ফাতিউল হাফিজ বাবু। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের সম্মেলন ও কমিটি গঠন সভাপতি প্রফেসর রফিকুল ইসলাম খান, সম্পাদক মোহাম্মদ শাহিন ভূঁইয়া চেক জালিয়াতির মামলায় জামালপুরে জামায়াত নেতা গ্রেফতার উত্তেজনা বাড়িয়ে হরমুজ প্রণালীতে এবার সাবমেরিন মোতায়েন করল ইরান গাজায় ইসরায়েলি হামলায় নিহত তিন ফিলিস্তিনি, যুদ্ধবিরতি নিয়ে শঙ্কা অবশেষে স্পেনে ভিড়ল হান্টাভাইরাস আক্রান্ত প্রমোদতরী, প্রত্যাবাসন শুরু নারীদের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ বাহিনী গঠনের আদেশ দিলেন মুখ্যমন্ত্রী বিজয় ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম সংরক্ষণ করবে রাশিয়া : পুতিন তামিলনাড়ু হবে ধর্মনিরপেক্ষ, আমিই হবো ক্ষমতার একমাত্র কেন্দ্র : থালাপতি বিজয় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে ইতিহাস গড়লেন থালাপতি বিজয় কৃষকের তিনটি হাঁস খেয়ে ফেলে অজগরটি, প্রায় ১৬ ফুট লম্বা বনে অবমুক্ত করা হয়েছে