BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জিলহজ, ১৪৪৭ হিজরি

আজ- ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

বকশীগঞ্জে বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ, ২০ হাজার টাকা জরিমানা আদায়!

বকশীগঞ্জে বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ, ২০ হাজার টাকা জরিমানা আদায়!

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ করার পর পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

একই সঙ্গে নকল সিগারেট তৈরি করায় উত্তম মোদক (৫০) নামে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৬ মে) দুপুরে বকশীগঞ্জ পৌর শহরের মোদক পাড়া এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের এসব নকল সিগারেট উদ্ধার করা হয়।

জানা গেছে, মোদক পাড়া এলাকার সুনীল মোদের ছেলে উত্তম মোদক প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট করে ব্যবসা করে আসছে। এতে করে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।

গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে জামালপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শরিফুল ইসলাম দুপুরে মোদক পাড়ায় অভিযান পরিচালনা করেন।

এসময় ১ লাখ ২১ হাজার ২০০ শলাকা টাক নকল সিগারেট জব্দ করা হয়। পরে উত্তম মোদককে ২০ হাজার জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে সিগারেট গুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

সহকারী পরিচালক শরিফুল ইসলাম বলেন, জনস্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জি এম ফাতিউল হাফিজ বাবু। #

 

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
আইএলও ও চীনা নির্মাণ প্রতিষ্ঠানের সঙ্গে উন্নয়ন সহযোগিতা নিয়ে এলজিআরডি মন্ত্রীর বৈঠক ইইউর সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহী বাংলাদেশ বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে চায় সিঙ্গাপুর জলঢাকায় ভুমিসেবা মেলা উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত মোরেলগঞ্জে দুইটি ইউনিয়নে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত রাসিকের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির সভা অনুষ্ঠিত অসহায় ও দুস্থদের মাঝে রাজশাহী জেলা পরিষদের ঈদ সামগ্রী বিতরণ নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে তথ্য অধিকার আইন বিষয়ক ওরিয়েন্টেশন সিংড়ায় দিনদুপুরে ব্যবসায়ীর বাড়ির জানালা ভেঙে ১০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণ লুট সিংড়ায় চিকিৎসকের ওপর হামলাকারীদের বিচার দাবিতে মানববন্ধন