বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিএনপি দলীয় প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে ধানের শীষের পক্ষে প্রচারণা ও গণসংযোগ করা হয়েছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা বিএনপির সদস্য মোরাদুজ্জামান মোরাদের নেতৃত্বে বাট্টাজোড় ইউনিয়নের বিভিন্ন গ্রামে এই প্রচারণা ও গণসংযোগ করা হয়৷
এসময় উপজেলা বিএনপির সদস্য শাহিনুজ্জামান শাহীন, বাট্টাজোড় ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আরিফুজ্জামান দুদু, যুবদল নেতা হাইবুল্লাহ সহ অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রচারণাকালে দেশের উন্নয়নের স্বার্থে আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে জামালপুর-১ আসনে বিএনপির প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাতকে ভোট দিয়ে জয়যুক্ত করতে ভোটারদের প্রতি আহবান জানানো হয়।
উপজেলা বিএনপির সদস্য মোরাদুজ্জামান মোরাদ বলেন, আমরা প্রতিটি গ্রামে গ্রামে ধানের শীষের পক্ষে প্রচারণা চালাচ্ছি। আগামী নির্বাচনে আমাদের লক্ষ্য একটাই বিএনপির প্রার্থীকে বিজয়ী করা।
তিনি আরও বলেন, একটি মহল ভোটারদের নানাভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তবে সচেতন ভোটাররা উন্নয়নের প্রতীক ধানের শীষকেই বিজয়ী করবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জি এম ফাতিউল হাফিজ বাবু। #















