BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

বকশীগঞ্জে প্রার্থীর সমর্থনে জামায়াতের গণমিছিল অনুষ্ঠিত

বকশীগঞ্জে প্রার্থীর সমর্থনে জামায়াতের গণমিছিল অনুষ্ঠিত

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-১ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী নাজমুল হক সাঈদীর সমর্থনে জামালপুরের বকশীগঞ্জে গণমিছিল করেছে উপজেলা জামায়াতে ইসলামী ও জোটের নেতা কর্মীরা।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকালে বকশীগঞ্জ মডেল মসজিদের সামনে থেকে গণমিছিলটি বের করা হয়।

গণমিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

গণমিছিলে উপজেলা জামায়াতের সেক্রেটারী মওলানা আদেল ইবনে আউয়াল, উপজেলা জামায়াতের অফিস সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মোসাদ্দেকুর রহমান মানিক, পৌর জামায়াতের আমীর মওলানা আবদুল মতিন, পৌর সেক্রেটারী রাশেদুল ইসলাম রাশেদী, মেরুরচর ইউনিয়ন জামায়াতের আমীর মওলানা মিজানুর রহমান, সেক্রেটারী কামরুজ্জামান মিষ্টার, অ্যাডভোকেট ইলিয়াছ হোসেন, উপজেলা ছাত্র শিবিবের সভাপতি রবিউল ইসলাম রিশাদ, সেক্রেটারী রেজুয়ান হাসান সহ উপজেলা জামায়াত, পৌর জামায়াত, শিবির ও এনসিপির নেতা কর্মীরা অংশগ্রহণ করেন।

গণমিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিতে ভোটারদের প্রতি আহবান জানান জামায়াতের নেতৃবৃন্দ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জি এম ফাতিউল হাফিজ বাবু। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
চীনের চার দফা প্রস্তাবে সমর্থন ইরানের নৌকা ও স্পিডবোট থেকে কোনো যাত্রী লঞ্চে উঠতে পারবে না : নৌমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতৃবৃন্দের সাক্ষাৎ প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার ঈদে গার্মেন্টসগুলো পর্যায়ক্রমে ছুটি দেওয়া হবে : সড়কমন্ত্রী দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে এগোচ্ছে সরকার : সেতুমন্ত্রী অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচ্য নয় : প্রধানমন্ত্রী পুলিশ প্রশাসনের দায়িত্ব গুরুত্ব সহকারে পালনের নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশ সপ্তাহ উপলক্ষে বিশেষ কল্যাণ সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী “বিষমুক্ত আম উৎপাদন, সরবরাহ ও বাজারজাতকরণ” বিষয়ক সভা পরিপক্ক হলেই আম পাড়বেন চাষীরা, চাঁপাইনবাবগঞ্জে বাতিল ম্যাংগো ক্যালেন্ডার