BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

বকশীগঞ্জে নিখোঁজের পরদিন ধান ক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার 

বকশীগঞ্জে নিখোঁজের পরদিন ধান ক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার 
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে ধান ক্ষেত থেকে ইয়ার হোসেন (৯) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বকশীগঞ্জ থানা পুলিশ সোমবার (২০ অক্টোবর) দুপুর ১২ টায় পৌর এলাকার মালিরচর মৌলভী পাড়া গ্রামের ধান ক্ষেত থেকে ওই মরদেহ উদ্ধার করেন।
ইয়ার হোসেন স্থানীয় মৌলভী পাড়া গ্রামের রিকশা চালক ইসমাইল হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার সন্ধ্যা থেকে শিশু ইয়ার হোসেন হঠাৎ নিখোঁজ হন। রাতভর তাকে খোঁজাখুঁজি করেন তার মা আনেজা বেগম ও স্বজনরা।
দুপরে স্থানীয় কৃষকরা ক্ষেতে কাজ করতে গিয়ে শিশু ইয়ার হোসেনের মরদেহ ধান ক্ষেতে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।
পরে বকশীগঞ্জ থানা পুলিশ মরদেহটি উদ্ধার করেন। ওই শিশুর মুখে ও পায়ে রক্তের চিহ্ন রয়েছে। এছাড়াও তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শাকের আহমেদ জানান, এঘটনায় শিশুর মরদেহটি উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠানো হয়েছে।
এঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জি এম ফাতিউল হাফিজ বাবু। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
বোর্ডের প্রতি অসন্তোষ, চুক্তিতে সই করেননি অস্ট্রেলিয়ার ৫ তারকা ক্রিকেটার বিশ্বকাপের সেই পেনাল্টি এখনো ভুলতে পারেননি বাজ্জো ব্যাংক রেজল্যুশন আইন প্রয়োজন, তবে দাতাদের শর্তে নয় : অর্থমন্ত্রী পুলিশকে ওভারটাইম ভাতা দেওয়ার পরিকল্পনা সরকারের পদ্মা ব্যারেজ নির্মাণে পরিকল্পনা অনুযায়ী কাজ করছে সরকার : পানিসম্পদমন্ত্রী দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের সম্মেলন ও কমিটি গঠন সভাপতি প্রফেসর রফিকুল ইসলাম খান, সম্পাদক মোহাম্মদ শাহিন ভূঁইয়া চেক জালিয়াতির মামলায় জামালপুরে জামায়াত নেতা গ্রেফতার উত্তেজনা বাড়িয়ে হরমুজ প্রণালীতে এবার সাবমেরিন মোতায়েন করল ইরান গাজায় ইসরায়েলি হামলায় নিহত তিন ফিলিস্তিনি, যুদ্ধবিরতি নিয়ে শঙ্কা অবশেষে স্পেনে ভিড়ল হান্টাভাইরাস আক্রান্ত প্রমোদতরী, প্রত্যাবাসন শুরু