BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বকশীগঞ্জে ধানের শীষে ভোট চেয়ে ভাইরাল আওয়ামী লীগ নেতা মাহমুদুল আলম বাবু, গ্রেপ্তাররের দাবি!

বকশীগঞ্জে ধানের শীষে ভোট চেয়ে ভাইরাল আওয়ামী লীগ নেতা মাহমুদুল আলম বাবু, গ্রেপ্তাররের দাবি!

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-১ আসনের বিএনপির প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাতের ধানের শীষ প্রতীকে ভোট চাওয়ার একটি ভিডিও ক্লিপ ফেসবুকে ভাইরাল হওয়ায় জামালপুর জেলাজুড়ে তোলপাড় শুরু হয়েছে। এনিয়ে চলছে আলোচনা-সমালোচনা।

এঘটনায় ক্ষোভ দেখা দিয়েছে বিএনপি নেতা কর্মীদের মধ্যে। ঘটনাটি জামালপুরের বকশীগঞ্জ উপজেলার।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের বরখাস্তকৃত চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের বহিস্কৃত সাধারণ সম্পাদক মাহমুদুল আলম বাবুর একটি ভিডিও ক্লিপ ফেসবুকে ভাইরাল হয়।

ভিডিওতে দেখা যায়, মাহমুদুল আলম বাবু কোন একটি জায়গায় দাঁড়িয়ে জামালপুর-১ আসনের বিএনপির প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাতের পক্ষে আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শীষ প্রতীকে কিছুসংখ্যক মানুষের কাছে ভোট চাচ্ছেন। ভিডিওটি ভাইরালের পর সারা জেলায় তোলপাড় শুরু হয়। বিএনপি সহ বিভিন্ন শ্রেণির মানুষ ভিডিওটি নিজেদের ফেসবুক ওয়ালে পোষ্ট দিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

খোঁজ নিয়ে জানা গেছে, ২০২৩ সালের ১৫ জুন বকশীগঞ্জ উপজেলার ৭১ টেলিভিশনের প্রতিনিধি গোলাম রাব্বানী নাদিমকে নির্মমভাবে পিটিয়ে হত্যার দায়ে গ্রেপ্তার হন সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেযারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম বাবু।

দীর্ঘদিন জেলে থাকার পর ২০২৪ সালের ১০ জুলাই জামিনে মুক্তি পান তিনি। এরপর থেকে কখনো আড়ালে কখনো প্রকাশ্যে থেকেছেন এই আওয়ামী লীগ নেতা।

এরমধ্যে শেখ হাসিনা সরকারের পতন ঘটলে কয়েকটি নাশকতা মামলার আসামী হন মাহমুদুল আলম বাবু।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিলের পর কিছুদিন চুপ থাকলেও গত এক সপ্তাহ ধরে ফের প্রকাশ্যে এসেছেন আওয়ামী লীগ নেতা মাহমুুদুল আলম বাবু।

এই নির্বাচনে প্রতীক বরাদ্দের পর তিনি হঠাৎ বিএনপির পক্ষ হয়ে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে যাচ্ছেন।
মঙ্গলবার রাতে ভোট চাওয়ার একটি ভিডিও ভাইরালের পর মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয় বকশীগঞ্জ সহ বিভিন্ন এলাকায়।

আওয়ামী লীগ নেতা হয়ে বিএনপিতে ভোট চাওয়ায় বিষয়টি ভালভাবে নেননি স্থানীয় লোকজনও। অনেকেই বলছেন পিঠ বাঁচাতে বিএনপির ঘাড়ে বসতে চান মাহমুদুল আলম বাবু। ক্ষোভ দেখা দেয় ইউনিয়ন বিএনপির নেতা কর্মীদের মধ্যেও। বিশেষ করে স্থানীয় গণমাধ্যম কর্মীরা ক্ষোভ প্রকাশ করেন।

সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি গাজীউর রহমান মোল্লা জানান, মাহমুদুল আলম বাবু একজন সাংবাদিককে খুন করেছেন। তিনি বিতর্কিত ব্যক্তি। তাই বিএনপিকে বেকায়দায় ফেলতে ধানের শীষ প্রতীকে ভোট চাচ্ছেন তিনি। এতে করে বিএনপির ভোটের মাঠে নেতিবাচক প্রভাব ফেলছে। তাই তাকে গ্রেপ্তারের দাবি জানান বিএনপির এই সভাপতি।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জি এম ফাতিউল হাফিজ বাবু। #

 

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
শিক্ষকরাই দেশে সুশিক্ষিত নাগরিক গড়ে তুলতে পারেন — এমপি- মহিত তালুকদার আদমদীঘিতে মাদক কারবারির জেল-জরিমানা ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, থাকবে সরকারি ছুটি ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী ক্ষমতার পরিবর্তনের চেয়ে মানসিকতার পরিবর্তন বেশি জরুরি : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের বৈঠক কসবায় ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ জামালপুরে অনলাইনে কবিরাজীর নামে প্রতারণা, ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ কন্টেন্ট ক্রিয়েটর গ্রেফতার বকশীগঞ্জে সাড়ে ১২শ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ