BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বকশীগঞ্জে তিন দফা দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের কর্মবিরতি পালন 

বকশীগঞ্জে তিন দফা দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের কর্মবিরতি পালন 

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে ১০ম গ্রেডে বেতনসহ তিন দফা দাবি আদায়ে কর্মবিরতি পালন করেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।

সোমবার (১০ নভেম্বর) সকাল থেকে উপজেলার ১১০ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস বর্জন করে কর্মবিরতি পালন করেন সহকারী শিক্ষকরা।

শিক্ষকরা ক্লাস বর্জন করায় শিশু শিক্ষার্থীদের খেলাধুলা আর হৈ হুল্লোড় করেই বাড়ি ফিরতে হয়েছে। ক্লাস না নিয়ে শিক্ষকদের বসে সময় কাটাতে দেখা গেছে। ক্লাস বর্জন করায় প্রাথমিক বিদ্যালয় গুলোতে অচলাবস্থা দেখা দিয়েছে।

শিক্ষার্থীরা জানান, আমরা ক্লাসে এসেছি কিন্তু শিক্ষকরা ক্লাস নেননি। এই অবস্থা চলতে থাকলে আমাদের পড়াশুনার ক্ষতি হবে।

আন্দোলনরত শিক্ষকরা জানান, সরকার আমাদের দাবি গুলো মেনে নিলেই আমরা ক্লাসে ফিরব।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জি এম ফাতিউল হাফিজ বাবু। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
আটোয়ারীতে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় ৭ বছর পর মামলায় খালাস পেলেন সাংবাদিক মাসুদুর রহমান  আদমদীঘি দলিল লেখকদের সাথে ধানের শীষের এমপি প্রার্থীর মতবিনিময় সান্তাহারে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের নামের সড়কগুলো পরিচিতি পাচ্ছে ভিন্ন নামে বেলকুচিতে প্রযুক্তির অগ্রযাত্রায় নারীর পাশে আইএফআইসি ব্যাংক রাজশাহীতে জমি নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে শ্রমিক সংগঠনের কর্মী নিহত রাজশাহীর তানোরে ৩৫ ফুট গভীর নলকূপে আটকা ২ বছরের শিশু, চলছে শ্বাসরুদ্ধকর উদ্ধার অভিযান রুয়েটে চাকুরি ক্ষেত্রে এআইয়ের সম্ভাবনা শীর্ষক সেমিনার ও জব ফেয়ার অনুষ্ঠিত আরএমপির পেট্রোলিং ড্রিল: নগরজুড়ে নিরাপত্তা জোরদার করতে বিশেষ মহড়া রাজশাহীতে দশ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠিত