BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বকশীগঞ্জে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ও প্রাণি সম্পদ প্রদর্শনীর উদ্বোধন 

বকশীগঞ্জে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ও প্রাণি সম্পদ প্রদর্শনীর উদ্বোধন 

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে ” দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি” প্রতিপাদ্য বিষয় নিয়ে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ও প্রাণি সম্পদ প্রদর্শনী উদ্বোধন হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) বেলা ১১ টায় উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের আয়োজনে এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়।

র্যালি শেষে প্রাণি সম্পদ কার্যালয় মাঠে প্রাণি সম্পদ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহ জহুরুল হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. সাদিয়া আফরিন এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, উপজেলা মৎস্য কর্মকর্তা হোসনে আরা খাতুন, উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের ভেটেরিনারী সার্জন ডা. শাহরিয়ার মাহমুদ আরমান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা ফারজানা রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা কাজী সোয়াইব আজমী, খামারী শাহীনুর ইসলাম খান।

উদ্বোধন শেষে প্রাণি সম্পদ প্রদর্শনীর ২৫ টি স্টল পরিদর্শন করেন অতিথিরা।

প্রাণি সম্পদ সপ্তাহ উপলক্ষে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন উপজেলা প্রাণি সম্পদ দপ্তর।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জি এম ফাতিউল হাফিজ বাবু। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
কোনও গাফিলতি সহ্য করা হবে না : সিইসি আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের সম্মানে প্রধান উপদেষ্টার মধ্যাহ্নভোজ অনলাইন-এআই জালিয়াতি বন্ধে হচ্ছে পৃথক আইন আমি যতদিন বেঁচে থাকব ততদিন বঙ্গবন্ধুকে লালন করব : কাদের সিদ্দিকী তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার অভিনন্দন তফসিলের পর দাবি-দাওয়া নিয়ে সড়কে নামলে কঠোর ব্যবস্থা : প্রেস সচিব আগামী নির্বাচন জাতি হিসেবে আমাদের প্রত্যাশা পূরণ করবে : সিইসি ত্রয়োদশ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি দামুড়হুদার কার্পাসডাঙ্গায় গনসচেতনতা মূলক র্যালী ও সম্মেলন অনুষ্ঠিত রাজশাহী নগরীতে জামায়াত কর্মী শান্ত হত্যা; প্রধান আসামি রিপন গ্রেফতার