BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বকশীগঞ্জে ছিনতাই হওয়া অটোভ্যান চালকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী দুই ভাই!

বকশীগঞ্জে ছিনতাই হওয়া অটোভ্যান চালকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী দুই ভাই!

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে প্রকাশ্যে দিবালকে ছিনতাই হওয়া অটোভ্যান চালকের পাশে দাঁড়িয়েছেন লন্ডন প্রবাসী দুই ভাই।

লন্ডন প্রবাসী দুই ভাই শফিকুল ইসলাম ও সাইদুর রহমানের ব্যক্তিগত অর্থে ভ্যান চালক আকালু মিয়াকে নতুন একটি অটোভ্যান প্রদান করা হয়েছে।

বুধবার (১১ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে বৃদ্ধ অটোভ্যান চালক আকালু মিয়াকে নতুন ভ্যান হস্তান্তর করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল হাই আনুষ্ঠানিকভাবে ভ্যান চালক আকালু মিয়ার হাতে ভ্যানটি হস্তান্তর করেন।

এসময় উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, লন্ডন প্রবাসীদের বাবা আবদুর রাজ্জাক ও ভ্যান চালক আকালু মিয়ার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

লন্ডন প্রবাসী শফিকুল ইসলাম ও ছাইদুর রহমানের বাড়ি বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের আইরমারী গ্রামে।

ভ্যানটি পেয়ে প্রবাসী শফিকুল ইসলাম ও ছাইদুর রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল হাই বলেন, কয়েকদিন আগে ভ্যান চালক আকালু মিয়ার কাছ থেকে ভ্যানটি ছিনতাই হয়। পরে লন্ডন প্রবাসী দুই ভাই আমার সঙ্গে যোগাযোগ করেন এবং ওই বৃদ্ধ চালককে নতুন ভ্যান প্রদানের আশ্বাস প্রদান করেন। তাদের দেওয়া ভ্যানটি আজ চালককে হস্তান্তর করা হয়।

দুই ভাইয়ের এমন মানবিকতায় প্রশংসায় ভাসছেন লন্ডন প্রবাসী শফিকুল ইসলাম ও ছাইদুর রহমান।

উল্লেখ্য, গত ৬ মার্চ বিকালে বকশীগঞ্জ পৌর শহরের নামাপাড়া এলাকায় ভ্যান চালক বৃদ্ধ আকালু মিয়ার কাছ থেকে অটোভ্যানটি ছিনতাই করেন দুই দুর্বৃত্ত।

এনিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ আহাজারির একটি ভিডিও ছড়িয়ে পড়লে লন্ডন প্রবাসী দুই ভাই ভ্যানটি নিজস্ব অর্থায়নে কিনে দেওয়ার আশ্বাস প্রদান করেন।

আকালু মিয়ার বাড়ি সাধুরপাড়া ইউনিয়নের উত্তর ধাতুয়াকান্দা গ্রামে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জি এম ফাতিউল হাফিজ বাবু। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
হরমুজ প্রণালি অবরুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গ দেবে না ন্যাটো পোপকে নিয়ে ট্রাম্পের ‘অশালীন’ মন্তব্য, ক্ষেপলেন মেলোনি হরমুজে মার্কিন অবরোধ শুরু, ইরানি জাহাজ ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের ইরানের উপকূল থেকে ২০০ কিমি দূরে মার্কিন বিমানবাহী রণতরি ও দুই যুদ্ধজাহাজ ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি এরদোয়ানের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান, ইউক্রেনে পূর্ণমাত্রার হামলার ঘোষণা পুতিনের ইরানে ফের হামলা করলে আবারও হারবে যুক্তরাষ্ট্র— তেহরানবাসীর বার্তা আইআরজিসির হুঁশিয়ারি: ইরানের বন্দর হুমকিতে পড়লে মধ্যপ্রাচ্যের কোনো বন্দরই নিরাপদ থাকবে না হরমুজ প্রণালিতে মার্কিন নৌ-অবরোধে সমর্থন দেবে না ব্রিটেন : স্টারমার মার্কিন নৌ-অবরোধের হুমকিকে ‘হাস্যকর’ বললেন ইরানের নৌবাহিনী প্রধান