BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বকশীগঞ্জে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

বকশীগঞ্জে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে ২৫ মার্চ ভয়াল গণহত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা কাজী সোয়াইব আজমীর সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবদুল হাই এর সভাপতিত্বে আলোচনা সভায় এসময় সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. সাদিয়া আফরিন, উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, বকশীগঞ্জ থানার ওসি মকবুল হোসেন, বীরমুক্তিযোদ্ধা নওশেদ আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান সুমন প্রমুখ বক্তব্য রাখেন।

দিবসটির আলোচনা সভায় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধীজন উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, ২৫ মার্চ কালো রাত্রীতে পাকিস্তানি বর্বর বাহিনী বাংলাদেশের নিরস্ত্র মানুষের ওপর যে হত্যাযজ্ঞ চালিয়ে তা আজও বাঙালির ইতিহাসে কালো অধ্যায় হিসেবে লেখা রয়েছে।

তারা বলেন, গণহত্যা চালিয়ে তারা মনে করেছিল বাঙালি জাতিকে দমানো যাবে কিন্তু নিজেদের রক্তের বিনিময়ে স্বাধীনতা ছিনিয়ে আনতে সক্ষম হন।

এসময় উপস্থিত ব্যক্তিরা সেই রাত্রীতে নিহত সকল শহিদকে স্মরণ করেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জি এম ফাতিউল হাফিজ বাবু। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
হরমুজ প্রণালি অবরুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গ দেবে না ন্যাটো পোপকে নিয়ে ট্রাম্পের ‘অশালীন’ মন্তব্য, ক্ষেপলেন মেলোনি হরমুজে মার্কিন অবরোধ শুরু, ইরানি জাহাজ ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের ইরানের উপকূল থেকে ২০০ কিমি দূরে মার্কিন বিমানবাহী রণতরি ও দুই যুদ্ধজাহাজ ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি এরদোয়ানের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান, ইউক্রেনে পূর্ণমাত্রার হামলার ঘোষণা পুতিনের ইরানে ফের হামলা করলে আবারও হারবে যুক্তরাষ্ট্র— তেহরানবাসীর বার্তা আইআরজিসির হুঁশিয়ারি: ইরানের বন্দর হুমকিতে পড়লে মধ্যপ্রাচ্যের কোনো বন্দরই নিরাপদ থাকবে না হরমুজ প্রণালিতে মার্কিন নৌ-অবরোধে সমর্থন দেবে না ব্রিটেন : স্টারমার মার্কিন নৌ-অবরোধের হুমকিকে ‘হাস্যকর’ বললেন ইরানের নৌবাহিনী প্রধান