BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা জিলহজ, ১৪৪৭ হিজরি

আজ- ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

বকশীগঞ্জে খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় পৌর ওলামা দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত

বকশীগঞ্জে খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় পৌর ওলামা দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বকশীগঞ্জ পৌর ওলামা দলের আয়োজনে শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় বকশীগঞ্জ পৌর বিএনপির কার্যালয়ে ওই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাকিল তালুকদার। এতে সভাপতিত্ব করেন পৌর ওলামা দলের সভাপতি আরিফ হাসান।

পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শেখ রহমত আলীর সঞ্চালনায় দোয়া মাহফিলপূর্ব আলোচনা সভায় পৌর বিএনপির সহসভাপতি জহুরুল ইসলাম, সহসভাপতি মাসুদ বকশী, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহজাহান পারভেজ শাহীন, প্রচার সম্পাদক আবদুল কাদের, পৌর যুবদলের সদস্য সচিব তানজীর আহমেদ সুজন, পৌর ওলামা দলের সাধারণ সম্পাদক আমির হামজা, পৌর বিএনপির সহ মহিলা বিষয়ক সম্পাদক নুসরাত জাহান বিথী, পৌর ছাত্রদলের আহবায়ক শাহীন আল মামুন, সদস্য সচিব আহমেদ সায়েম, ছাত্রদল নেতা মঈন আহমেদ, ছাত্রদল নেতা সিয়াম সিদ্দিকী সহ দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের নেত্রী। তিনি যতদিন ছিলেন দেশ জাতির কল্যাণে কাজ করে গেছেন। তাঁর আপোসহীন মানসিকতায় বার বার গণতন্ত্র রক্ষা পেয়েছে। তাই তাঁর আদর্শে আমাদের উজ্জীবিত হয়ে দেশের জন্য কাজ করতে হবে।

পরে খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জি এম ফাতিউল হাফিজ বাবু। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
অভিযোগ থেকে খালাস, সাড়ে ৫ কোটি ইউরো ফেরত পাচ্ছেন শাকিরা ভারতের প্রথম সেমিকন্ডাক্টর প্ল্যান্ট নির্মাণে টাটা ইলেকট্রনিক্স-এএসএমএল চুক্তি রয়টার্সের এক্সক্লুসিভ: সৌদিতে ১৬ চীনা যুদ্ধবিমান ও ৮ হাজার সেনা পাঠাল পাকিস্তান, ঘটনা কী নারী আসনের এমপিদের জনসম্পৃক্ততা বাড়ানোর পরামর্শ তারেক রহমানের ঢাকার জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগের নির্দেশনা এলজিআরডি মন্ত্রীর পানি ও স্যানিটেশন খাতে ইউনিসেফের সমন্বিত উদ্যোগের আহ্বান এলজিআরডি মন্ত্রীর দেশজুড়ে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ ভূমি সুরক্ষায় প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়া হবে : ভূমিমন্ত্রী র‌্যাব পরিচালনায় আসছে নতুন আইন : স্বরাষ্ট্রমন্ত্রী সিংড়ায় পর্নোগ্রাফি মামলায় যুবক গ্রেফতার