BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

বকশীগঞ্জে খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

বকশীগঞ্জে খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বকশীগঞ্জ পৌর বিএনপির ৫ নং ওয়ার্ডের আয়োজনে মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে পুরাতন গরুহাটি ঈদ গাঁ মাঠে দোয়া মাহফিল উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর।

উপজেলা ছাত্রদলের আহবায়ক জোবাইদুল ইসলাম শামীমের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাকিল তালুকদার।

দোয়া মাহফিলে উপজেলা বিএনপি, পৌর বিএনপি, উপজেলা স্বেচ্ছাসেবক দল, পৌর যুবদল, পৌর স্বেচ্ছাসেবক দল, উপজেলা ছাত্রদল, পৌর ছাত্রদল, ওলামা দল সহ বিভিন্ন স্তরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য আপসহীনভাবে লড়াই করে গেছেন। তিনি গণতন্ত্রের প্রতীক হিসেবে সারাজীবন মানুষের মাঝে প্রদীপ হয়ে বেঁচে থাকবেন।

পরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জি এম ফাতিউল হাফিজ বাবু। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
চীনের চার দফা প্রস্তাবে সমর্থন ইরানের নৌকা ও স্পিডবোট থেকে কোনো যাত্রী লঞ্চে উঠতে পারবে না : নৌমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতৃবৃন্দের সাক্ষাৎ প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার ঈদে গার্মেন্টসগুলো পর্যায়ক্রমে ছুটি দেওয়া হবে : সড়কমন্ত্রী দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে এগোচ্ছে সরকার : সেতুমন্ত্রী অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচ্য নয় : প্রধানমন্ত্রী পুলিশ প্রশাসনের দায়িত্ব গুরুত্ব সহকারে পালনের নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশ সপ্তাহ উপলক্ষে বিশেষ কল্যাণ সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী “বিষমুক্ত আম উৎপাদন, সরবরাহ ও বাজারজাতকরণ” বিষয়ক সভা পরিপক্ক হলেই আম পাড়বেন চাষীরা, চাঁপাইনবাবগঞ্জে বাতিল ম্যাংগো ক্যালেন্ডার