BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বকশীগঞ্জের মীর কামাল হোসেন দাখিল মাদ্রাসায় প্রীতি সম্মিলন অনুষ্ঠিত

বকশীগঞ্জের মীর কামাল হোসেন দাখিল মাদ্রাসায় প্রীতি সম্মিলন অনুষ্ঠিত

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে মীর কামাল হোসেন দাখিল মাদ্রাসায় প্রীতি সম্মিলন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে (২২ মার্চ) মাদ্রাসা প্রাঙ্গনে ওই সম্মিলন অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অতিরিক্ত পরিচালক মো: ওয়ালীউল হাসান।
জানা গেছে, মাদ্রাসাটির প্রথম ব্যাচ ১৯৯৩ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত যত শিক্ষার্থী এই মাদ্রাসা থেকে পড়াশুনা শেষ করেছে তাদেরকে নিয়ে এই প্রীতি সম্মিলনী অনুষ্ঠিত হয়।

উক্ত প্রীতি সম্মিলনীতে প্রায় ৪০০ জন সাবেক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। যারা বর্তমানে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় অধ্যায়নরত, সরকারি বেসরকারি চাকুরিসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে কর্মরত আছেন।

সেই সাথে মাদ্রাসার সার্বিক উন্নয়নের লক্ষ্যে এলামনাই এসোসিয়েশন গঠন করা হয় উক্ত কমিটিতে সভাপতি হিসেবে মোঃ গোলাম ফারুক সাধারণ সম্পাদক হিসেবে মুস্তাফিজুর রহমান মাসুদ, সিনিয়র সহ সভাপতি হিসেবে রাশেদ মুবিন, সাংগঠনিক সম্পাদক হিসেবে মাহমুদুল হাসান, অর্থ সম্পাদক হিসেবে মাসুম বিল্লাহকে মনোনীত করা হয়।

অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, উক্ত দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা মো: এনামুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদ্রাসার সাবেক সভাপতি মীর মোঃ জহির উদ্দিন।

উক্ত অনুষ্ঠানে সকল অতিথিবৃন্দ মাদ্রাসার সার্বিক উন্নয়নে একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জি এম ফাতিউল হাফিজ বাবু। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
হরমুজ প্রণালি অবরুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গ দেবে না ন্যাটো পোপকে নিয়ে ট্রাম্পের ‘অশালীন’ মন্তব্য, ক্ষেপলেন মেলোনি হরমুজে মার্কিন অবরোধ শুরু, ইরানি জাহাজ ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের ইরানের উপকূল থেকে ২০০ কিমি দূরে মার্কিন বিমানবাহী রণতরি ও দুই যুদ্ধজাহাজ ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি এরদোয়ানের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান, ইউক্রেনে পূর্ণমাত্রার হামলার ঘোষণা পুতিনের ইরানে ফের হামলা করলে আবারও হারবে যুক্তরাষ্ট্র— তেহরানবাসীর বার্তা আইআরজিসির হুঁশিয়ারি: ইরানের বন্দর হুমকিতে পড়লে মধ্যপ্রাচ্যের কোনো বন্দরই নিরাপদ থাকবে না হরমুজ প্রণালিতে মার্কিন নৌ-অবরোধে সমর্থন দেবে না ব্রিটেন : স্টারমার মার্কিন নৌ-অবরোধের হুমকিকে ‘হাস্যকর’ বললেন ইরানের নৌবাহিনী প্রধান