BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বংশানুক্রমিক নয়, মেধা ও যোগ্যতার রাজনীতির বাংলাদেশ চাই” — রাজশাহীতে জামায়াত আমির

বংশানুক্রমিক নয়, মেধা ও যোগ্যতার রাজনীতির বাংলাদেশ চাই” — রাজশাহীতে জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: বংশানুক্রমিক ও পরিবারতান্ত্রিক রাজনীতির অবসান ঘটিয়ে মেধা, যোগ্যতা ও দেশপ্রেমভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, “এই দেশে আর কখনো আধিপত্যবাদী রাজনীতি চলবে না। রাজনীতি হবে জনগণের মর্যাদা, সমতা ও ন্যায়ের ভিত্তিতে।”

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটের আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে সকল ধর্ম, বর্ণ ও শ্রেণির মানুষ নিরাপত্তা ও সম্মানের সঙ্গে বসবাস করবে। হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, নারী-পুরুষ এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাঁওতাল ভাই-বোনসহ সবাইকে নিয়েই আমাদের বাংলাদেশ। আমরা আর বিভাজনের রাজনীতি চাই না, চাই ঐক্যবদ্ধ জাতি।”

তিনি আরও বলেন, “আমাদের স্লোগান ‘ঐক্যবদ্ধ বাংলাদেশ’। মানুষের মধ্যে হিংসা-বিদ্বেষ ছড়িয়ে দিয়ে রাজনৈতিক ফায়দা লুট করার রাজনীতি আর চলতে দেওয়া হবে না। জনগণের ভোট, ভালোবাসা ও সমর্থনের মাধ্যমে যদি আল্লাহ আমাদের দেশ পরিচালনার সুযোগ দেন, তাহলে ইনশাআল্লাহ দেশে চাঁদাবাজি ও দুর্নীতির কোনো স্থান থাকবে না।”

প্রতিবেশী রাষ্ট্রসহ বিশ্বের সকল দেশের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, “আমরা সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই, তবে তা হবে সমতা ও মর্যাদার ভিত্তিতে। অমর্যাদাকর কোনো সম্পর্ক আমরা গ্রহণ করবো না। আমরা মাথা উঁচু করে একটি আত্মমর্যাদাশীল জাতি হিসেবে দাঁড়াতে চাই।”

রাজশাহীর উন্নয়ন প্রসঙ্গে জামায়াত আমির গ্যাস সরবরাহ নিশ্চিতকরণ, সুগার মিল পুনরুজ্জীবন, শ্রমিক মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ প্রতিষ্ঠাসহ বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার প্রতিশ্রুতি দেন।

এদিনের জনসভাটি রাজশাহীর রাজনৈতিক ইতিহাসে ব্যতিক্রমী বলে উল্লেখ করা হয়। প্রথমবারের মতো জামায়াতে ইসলামীর আয়োজনে নারী ও পুরুষের সম্মিলিত অংশগ্রহণে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। দুপুরের মধ্যেই ঐতিহাসিক মাদ্রাসা মাঠ জনসমুদ্রে পরিণত হয়।

এর আগে ডা. শফিকুর রহমান গোদাগাড়ী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলার নির্বাচনী জনসভায় বক্তব্য দেন। রাজশাহীর সমাবেশ শেষে তিনি নাটোরের জনসভায় যোগ দেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি ইফতেখার আলম (বিশাল) / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
টাইব্রেকারে আতলেতিকোর হৃদয় ভেঙে চ্যাম্পিয়ন সোসিয়েদাদ ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হারলো চেলসি ইরানি জাহাজ আটকে উত্তেজনা, ইসলামাবাদ বৈঠক নিয়ে শঙ্কা হরমুজে ইরানি জাহাজ দখল মার্কিন সেনার, শীঘ্রই জবাব দেওয়ার হুঁশিয়ারি তেহরানের মার্কিন সামরিক জাহাজ লক্ষ্য করে ইরানের ‘ড্রোন হামলা’ প্রবল হামলা-প্রতিরোধের পরেও অক্ষত ইরানের বেশিরভাগ অস্ত্রভাণ্ডার লক্ষ্মীপুরে অবৈধভাবে মজুতের অভিযোগ: ডিজেলভর্তি ২৪টি ড্রাম জব্দ, গ্রেপ্তার-১ বিচার বিভাগকে ‘ন্যায় ও আস্থার জায়গা’ করতে চায় সরকার : প্রধানমন্ত্রী জ্বালানির মূল্যবৃদ্ধিতে পণ্যের দাম বেশি বাড়বে না : বাণিজ্যমন্ত্রী মিডিয়া স্বাধীনভাবে কাজ করবে, এটি প্রধানমন্ত্রীর নীতি : তথ্য প্রতিমন্ত্রী