BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন: সাত দিনের মধ্যে ঠিকাদারী প্রতিষ্ঠানের মালামাল সরিয়ে সড়ক উন্মুক্তের নির্দেশ রাসিক প্রশাসকের

ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন: সাত দিনের মধ্যে ঠিকাদারী প্রতিষ্ঠানের মালামাল সরিয়ে সড়ক উন্মুক্তের নির্দেশ রাসিক প্রশাসকের

প্রেস বিজ্ঞপ্তি: রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় নির্মাণাধীন গোরহাঙ্গা রেলক্রসিং ফ্লাইওভার এবং শালবাগান কাঁচা বাজার নির্মাণ কাজ পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে গোরহাঙ্গা মোড় হতে শালবাগান পর্যন্ত এ পার্ট ও গোরহাঙ্গা হতে নিউমার্কেট পর্যন্ত বি পার্টের কাজের অগ্রগতি এবং শালবাগান কাঁচা বাজার নির্মাণ কাজ সরেজমিনের পর্যবেক্ষণ করেন তিনি।

এ সময় সড়ক বন্ধ করে সড়কের একাংশের উপরে রাখা ঠিকাদারী প্রতিষ্ঠানের অপ্রয়োজনীয় ইকুইপমেন্ট ও মালামাল আগামী সাত দিনের মধ্যে সরিয়ে রাস্তাটি জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেন রাসিক প্রশাসক। এছাড়া নির্মাণাধীন ফ্লাইওভারগুলো সহ অসমাপ্ত কাজ দ্রুততম সময়ে সম্পন্নে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন তিনি।

পরিদর্শন শেষে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন সাংবাদিকদের বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে রাজশাহী নগরীর উন্নয়ন ও নগরবাসীর সেবা করার সুযোগ দিয়েছেন।

এই দায়িত্ব আমি যথাযথভাবে পালন করতে সচেষ্ট রয়েছি। নগরীর উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে ইতোমধ্যে ৩০ দিনের ও ৯০ দিনের স্কিম গ্রহণ করা হয়েছে। ৩০ দিনের স্কিমের মধ্যে নগরীর ৩০টি ওয়ার্ডে ইতোমধ্যে পরিস্কার পরিচ্ছন্নতা, ড্রেনের ব্যবস্থার উন্নয়ন ও মশক নিয়ন্ত্রণে কার্যক্রম জোরদার করা হয়েছে।

রাসিক প্রশাসক বলেন, ঠিকাদারী প্রতিষ্ঠান রাস্তা বন্ধ করে রাস্তার উপরে ইকুইপমেন্ট ও মালামাল রেখেছে। এতে করে জনগণের চলাচলের বিঘ্ন ঘটছে। জনভোগান্তী দূর করতে আগামী সাত দিনের মধ্যে রাস্তার উপর থেকে ঠিকাদারী প্রতিষ্ঠানের ইকুইপমেন্ট ও মালামাল সরাতে নির্দেশ দিয়েছি।

তিনি আরো বলেন, নগরীর সৌন্দর্য্যবর্ধণে রেলগেট থেকে নওহাটা পর্যন্ত সড়কে বৃক্ষরোপণ করা হবে। রাজশাহী মহানগরবাসীকে সেবা দেওয়ার জন্য, মহানগরীকে বিশ্ব দরবারে আরো সুন্দরভাবে ফুটে তোলার জন্য এবং ক্লিন সিটি, গ্রিন সিটি গড়তে যা যা পদক্ষেপ গ্রহণ করা দরকার, আমি সব পদক্ষেপ গ্রহণ করবো।

পরিদর্শনকালে ফুটপাত দখলমুক্ত করতে ফুটপাত ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করেন রাসিক প্রশাসক।

পরিদর্শনকালে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ খায়রুল বাকের, ভারপ্রাপ্ত তত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন পরাগ, নির্বাহী প্রকৌশলী মাহমুদুর রহমান ইমন, ১৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রবিউল আলম মিলু, ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদ প্রেরক স্বা/-জনসংযোগ কর্মকর্তা, রাজশাহী সিটি কর্পোরেশন, রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
হরমুজ প্রণালি অবরুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গ দেবে না ন্যাটো পোপকে নিয়ে ট্রাম্পের ‘অশালীন’ মন্তব্য, ক্ষেপলেন মেলোনি হরমুজে মার্কিন অবরোধ শুরু, ইরানি জাহাজ ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের ইরানের উপকূল থেকে ২০০ কিমি দূরে মার্কিন বিমানবাহী রণতরি ও দুই যুদ্ধজাহাজ ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি এরদোয়ানের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান, ইউক্রেনে পূর্ণমাত্রার হামলার ঘোষণা পুতিনের ইরানে ফের হামলা করলে আবারও হারবে যুক্তরাষ্ট্র— তেহরানবাসীর বার্তা আইআরজিসির হুঁশিয়ারি: ইরানের বন্দর হুমকিতে পড়লে মধ্যপ্রাচ্যের কোনো বন্দরই নিরাপদ থাকবে না হরমুজ প্রণালিতে মার্কিন নৌ-অবরোধে সমর্থন দেবে না ব্রিটেন : স্টারমার মার্কিন নৌ-অবরোধের হুমকিকে ‘হাস্যকর’ বললেন ইরানের নৌবাহিনী প্রধান