BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ফেনীতে গাছ কেটে রেললাইনে ফেলে নাশকতার চেষ্টা

ফেনীতে গাছ কেটে রেললাইনে ফেলে নাশকতার চেষ্টা

ফেনী প্রতিনিধি: ফেনীতে রাতের আঁধারে গাছ কেটে রেললাইনে ফেলে নাশকতার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। তবে রেলওয়ের টহলদলের সতর্কতায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে।

বুধবার (১২ নভেম্বর) রাতে ঢাকা-চট্টগ্রাম রেলপথের ফেনীর মহেশপুর এলাকায় এ ঘটনা ঘটে।

রেলওয়ে সূত্র জানায়, ভোররাতে নিয়মিত টহলদল আলোকদিয়া সংলগ্ন এলাকায় রেললাইনের ওপর গাছের গুঁড়ি পড়ে থাকতে দেখে। পরে দ্রুত সেগুলো সরিয়ে নেওয়ায় ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি।

ফেনী রেলওয়ে স্টেশন মাস্টার মো. হারুন ঢাকা বিটিসি নিউজকে বলেন, রেলওয়ে প্রকৌশল বিভাগের টহলদলের নজরে আসার সঙ্গে সঙ্গে গাছের গুঁড়ি সরিয়ে নেওয়া হয়েছে। তাৎক্ষণিক নজরে আসায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত কোনো সিডিউল বিপর্যয় হয়নি।

ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ দীপক দেওয়ান বিটিসি নিউজকে বলেন, দুর্বৃত্তরা রেললাইনের পাশে থাকা গাছ কেটে লাইনে ফেলে নাশকতার চেষ্টা করে। রাত ৩টা ১৫ মিনিটে বিষয়টি নজরে আসে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে গত শনিবার (৮ নভেম্বর) ভোরে ফেনী শহরতলীর দক্ষিণ সহদেবপুর এলাকায় রেলপথের যন্ত্রাংশ খুলে নাশকতার চেষ্টা করেছিল দুর্বৃত্তরা।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ফেনী প্রতিনিধি মো: দেলোয়ার হোসেন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
কোনও গাফিলতি সহ্য করা হবে না : সিইসি আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের সম্মানে প্রধান উপদেষ্টার মধ্যাহ্নভোজ অনলাইন-এআই জালিয়াতি বন্ধে হচ্ছে পৃথক আইন আমি যতদিন বেঁচে থাকব ততদিন বঙ্গবন্ধুকে লালন করব : কাদের সিদ্দিকী তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার অভিনন্দন তফসিলের পর দাবি-দাওয়া নিয়ে সড়কে নামলে কঠোর ব্যবস্থা : প্রেস সচিব আগামী নির্বাচন জাতি হিসেবে আমাদের প্রত্যাশা পূরণ করবে : সিইসি ত্রয়োদশ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি দামুড়হুদার কার্পাসডাঙ্গায় গনসচেতনতা মূলক র্যালী ও সম্মেলন অনুষ্ঠিত রাজশাহী নগরীতে জামায়াত কর্মী শান্ত হত্যা; প্রধান আসামি রিপন গ্রেফতার