BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

আজ- ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ফুলকপির কাটলেট রেসিপি

ফুলকপির কাটলেট রেসিপি

বিটিসি রেসিপি ডেস্ক: শীতকাল মানেই নানা সবজির সমারোহ। অন্যান্য সবজির ভিড়ে এই সময় ফুলকপির কদরই আলাদা। ঝোল, তরকারি থেকে শুরু করে ফুলকপি দিয়ে তৈরি করা যায় নানা পদ।

এইরকমভাবে না খেয়ে শীতকালে ভাপিয়ে নেওয়া ফুলকপি দিয়ে বানাতে পারেন কাটলেট। গরম গরম চায়ের সঙ্গে এই কাটলেট দারুন লাগবে।

যেভাবে বানাবেন

মাঝারি আকারের একটি ফুলকপি ভালো করে ধুয়ে কেটে সেদ্ধ করুন। সঙ্গে সিদ্ধ আলু থাকলে কাটলেটের ভেতরটা নরম ও সুস্বাদু হয়। একটি পাত্রে সিদ্ধ ফুলকপি ও আলু ভালো করে মেখে নিন। এর সঙ্গে কুচি কুচি করা কাঁচা মরিচ, কাটা ধনে পাতা, আদা বাটা এবং স্বাদ অনুযায়ী লবণ নিন। সব উপকরণ ভালো করে মিশিয়ে নিন। এরপর গোলমরিচ গুঁড়া, হলুদ গুঁড়া ও চাট মসলা দিয়ে মিশ্রণটি আরও ভালো করে মাখান। মিশ্রণ তৈরি হলে ছোট ছোট লেচি কেটে হাতের তালুতে চেপে কাটলেটের আকার দিন। এবার কাটলেটগুলো প্রথমে ময়দায় গড়িয়ে নিন, তারপর পাউরুটির গুঁড়োয় ভালো করে মাখিয়ে নিন। এতে ভাজার সময় বাইরের অংশ হবে মচমচে আর ভেতরটা থাকবে নরম। কড়াইয়ে তেল গরম করে মাঝারি আঁচে কাটলেটগুলি ভাজুন। দু’পিঠ সোনালি রঙ হলে তুলে কিচেন টিস্যুতে রাখুন। অতিরিক্ত তেল ঝরিয়ে গরম গরম ফুলকপির কাটলেট পরিবেশন করুন সস বা চাটনির সঙ্গে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
প্রতীক বরাদ্দের আগেই প্রচার: এবি পার্টির প্রার্থী সাঈদ নোমান আদালতে তলব আরইউজে’র উদ্যোগে জমকালো আয়োজনে মিডিয়া কাপ উদ্বোধন  বাগেরহাটের বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদ আন্তর্জাতিক পর্যটনের ক্ষেত্রে নতুন ভাবে পরিচিতি পাবে : ফয়েজ আহমেদ  জনতা ‘হ্যাঁ’ ভোট, জুলাই সনদ ও নতুন বাংলাদেশের পক্ষে : সমবায় উপদেষ্টা জীববৈচিত্র্য রক্ষায় নিরাপদ জেনেটিক প্রযুক্তির ব্যবহার জরুরি : প্রাণিসম্পদ উপদেষ্টা চাঁপাইনবাবগঞ্জে বাড়ছে ডায়রিয়ার প্রকোপ, জেলা হাসপাতালে চিকিৎসাধীন-৭৯ ১২ ফেব্রুয়ারির পর চাঁপাইনবাবগঞ্জে চাঁদাবাজির ঠাঁই হবে না – মতবিনিময় সভায় বুলবুল “ধর্ম নয়-উন্নয়নই রাজনীতি” চাঁপাইনবাবগঞ্জে সংখ্যালঘুদের মতবিনিময়ে হারুনুর রশীদ তারেক রহমানের সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সরকারি কর্মচারীদের ‘হ্যাঁ’ ভোটের প্রচারে আইনি বাধা নেই : আলী রীয়াজ