BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশের উন্নতি, অবনতি ব্রাজিলের

ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশের উন্নতি, অবনতি ব্রাজিলের

বিটিসি স্পোর্টস ডেস্ক: বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ছেলেদের ফুটবলের নতুন র‌্যাংকিং প্রকাশ করেছে । এতে বাংলাদেশ ১৮৪ থেকে ১৮৩তম স্থানে এসেছে। তবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার উন্নতি হলেও অবনতি হয়েছে ব্রাজিলের।

অক্টোবরে ফিফা উইন্ডোতে বাংলাদেশ হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের হোম অ্যান্ড অ্যাওয়ে দুটি ম্যাচ খেলেছে। ঘরের মাঠে ৪-৩ গোলের ব্যবধানে হারলেও অ্যাওয়ে ম্যাচে ১-১-এ ড্র করেছে হামজা চৌধুরী-জামাল ভূঁইয়ারা।

অন্যদিকে বিশ্ব র‌্যাংকিং শীর্ষস্থান ধরে রেখেছে স্পেন। এছাড়া বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার এক ধাপ উন্নতি হয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের এক ধাপ অবনতি হয়ে তৃতীয় স্থানে নেমেছে।

এশিয়ার মধ্যে জাপানের অবস্থান সর্বোচ্চ ১৯তম স্থানে। ভারত দুই ধাপ নেমে ১৩৬তম অবস্থানে আছে। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবার দক্ষিণ কোরিয়াকে উড়িয়ে দিলেও জাপানের কাছে হেরেছে। হেরে পিছিয়ে সপ্তম স্থানে জায়গা হয়েছে তাদের।

বাংলাদেশের বিপক্ষে চার পয়েন্ট পেলেও হংকংয়ের দুই ধাপ অবনতি হয়ে ১৪৬তম স্থানে রয়েছে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
হলিউডে পা রাখলেন দিশা পাটানি বোর্ডের প্রতি অসন্তোষ, চুক্তিতে সই করেননি অস্ট্রেলিয়ার ৫ তারকা ক্রিকেটার বিশ্বকাপের সেই পেনাল্টি এখনো ভুলতে পারেননি বাজ্জো ব্যাংক রেজল্যুশন আইন প্রয়োজন, তবে দাতাদের শর্তে নয় : অর্থমন্ত্রী পুলিশকে ওভারটাইম ভাতা দেওয়ার পরিকল্পনা সরকারের পদ্মা ব্যারেজ নির্মাণে পরিকল্পনা অনুযায়ী কাজ করছে সরকার : পানিসম্পদমন্ত্রী দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের সম্মেলন ও কমিটি গঠন সভাপতি প্রফেসর রফিকুল ইসলাম খান, সম্পাদক মোহাম্মদ শাহিন ভূঁইয়া চেক জালিয়াতির মামলায় জামালপুরে জামায়াত নেতা গ্রেফতার উত্তেজনা বাড়িয়ে হরমুজ প্রণালীতে এবার সাবমেরিন মোতায়েন করল ইরান গাজায় ইসরায়েলি হামলায় নিহত তিন ফিলিস্তিনি, যুদ্ধবিরতি নিয়ে শঙ্কা