BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ: ব্রাজিলের স্বপ্ন ভেঙে বিশ্বকাপের ফাইনালে পর্তুগাল

ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ: ব্রাজিলের স্বপ্ন ভেঙে বিশ্বকাপের ফাইনালে পর্তুগাল

বিটিসি স্পোর্টস ডেস্ক: পুরো বিশ্বকাপে দুর্দান্ত ছিল ব্রাজিল। তবে সেমিফাইনালে এসে আটকে গেল সেলেসাওরা। ফাইনালে উঠার লড়াইয়ে পর্তুগালের কাছে হেরে স্বপ্ন ভঙ্গ হয়েছে চারবারের চ্যাম্পিয়নদের।

সোমবার (২৪ নভেম্বর) অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের সেমিফাইনালে টাইব্রেকারে পর্তুগালের কাছে ৬-৫ গোলে হেরেছে ব্রাজিলের যুবারা। শুরু থেকে ব্রাজিল একাধিক সুযোগ নষ্ট করে। অ্যাঞ্জেলো কান্দিদোর শট গোলবার ঘেষে যায়। অন্য পাশে আনিসিও কাবরালও সুযোগ কাজে লাগাতে পারেননি।

বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকলেও গোলের ভালো সুযোগ তৈরি করতে পারেনি ব্রাজিল। নির্ধারিত সময়ের পর ম্যাচ ছিল গোলশূন্য। খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে শেষ হাসি হাসে পর্তুগাল। ইতিহাসে প্রথমবার তারা ফাইনালে উঠলো। ১৯৮৯ সালে তৃতীয় হওয়া ছিল তাদের সেরা সাফল্য।

ফাইনালে পর্তুগাল খেলবে অস্ট্রিয়ার বিপক্ষে। প্রথম সেমিফাইনালে ২-০ গোলে ইতালিকে হারায় অস্ট্রিয়ানরা। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ব্রাজিল খেলবে ইতালির বিপক্ষে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
কোনও গাফিলতি সহ্য করা হবে না : সিইসি আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের সম্মানে প্রধান উপদেষ্টার মধ্যাহ্নভোজ অনলাইন-এআই জালিয়াতি বন্ধে হচ্ছে পৃথক আইন আমি যতদিন বেঁচে থাকব ততদিন বঙ্গবন্ধুকে লালন করব : কাদের সিদ্দিকী তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার অভিনন্দন তফসিলের পর দাবি-দাওয়া নিয়ে সড়কে নামলে কঠোর ব্যবস্থা : প্রেস সচিব আগামী নির্বাচন জাতি হিসেবে আমাদের প্রত্যাশা পূরণ করবে : সিইসি ত্রয়োদশ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি দামুড়হুদার কার্পাসডাঙ্গায় গনসচেতনতা মূলক র্যালী ও সম্মেলন অনুষ্ঠিত রাজশাহী নগরীতে জামায়াত কর্মী শান্ত হত্যা; প্রধান আসামি রিপন গ্রেফতার