BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ফিটনেস ধরে রাখবে এই ৫ উপাদান

ফিটনেস ধরে রাখবে এই ৫ উপাদান

বিটিসি জীবন যাপন ডেস্ক: বয়সকে তুড়ি মেরে রূপ আর ফিটনেস ধরে রাখতে চান? তবে নিয়মিত ডায়েট লিস্টে রাখতে হবে ৫ উপাদানসমৃদ্ধ বিশেষ কিছু খাবার। স্বাস্থ্য ঠিক রাখতে সঠিক খাদ্য সঠিক সময়ে খাওয়ার গুরুত্বের কথাও বলছেন বিশেষজ্ঞরা।

বর্তমানে ওজন কমাতে প্রয়োজনীয় খাবার থেকেই দূরে সরে যাচ্ছেন অনেকে। এতে ওজন কমলেও শরীর ফিট না থেকে ক্লান্তি ঘিরে ধরে আপনাকে। তাই ফিট থাকতে ৫ উপাদানসমৃদ্ধ খাবার তালিকায় রাখার পরামর্শ চিকিৎসকদের।

বিশেষজ্ঞরা বলছেন, সুস্বাস্থ্যের জন্য প্রতিদিনের খাবারের তালিকায় পর্যাপ্ত পরিমাণে উপকারী উপাদান থাকা প্রয়োজন। ফল, সবুজ শাক-সবজি, শস্যদানা, মাংস এবং কম ফ্যাটযুক্ত দুগ্ধজাত খাবার খাওয়াও জরুরি।

ফিটনেস ভালো রাখতে নিয়মিত ব্যায়ামের পাশাপাশি নিশ্চিত করতে হবে খাবারের ৫টি উপাদান। এগুলো হলো পানি, প্রোটিন, কার্বোহাইড্রেট, ফাইবার ও ভালো মানের ফ্যাটসমৃদ্ধ খাবার।

ডায়েটেশিয়ানরা বলছেন, শরীর ফিট রাখতে পানির বিকল্প নেই। নিয়মিত পর্যাপ্ত পানির সঙ্গে প্রয়োজন প্রোটিন, কার্বোহাইড্রেট, ফাইবার ও ভালো মানের ফ্যাটসমৃদ্ধ খাবার।

জানা যায়, নিয়মিত খাবারের তালিকায় রাখা প্রয়োজন দুধ ও দুগ্ধজাত খাবার। এসব খাবার একসঙ্গে পানি, প্রোটিন ও ভালোমানের ফ্যাটের চাহিদা পূরণ করতে পারে।

কার্বোহাইড্রেট ও ফাইবার সমৃদ্ধ খাবারের জন্য ওটস, বিভিন্ন ধরনের বাদাম, রঙিন ফল ও সবুজ শাক-সবজি নিয়মিত ডায়েট লিস্টে রাখুন। নিয়মিত এ ৫ উপাদানসমৃদ্ধ খাবার খাওয়ার অভ্যাসই আপনাকে এনে দেবে কাঙ্খিত ফিটনেস। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
উত্তেজনা বাড়িয়ে হরমুজ প্রণালীতে এবার সাবমেরিন মোতায়েন করল ইরান গাজায় ইসরায়েলি হামলায় নিহত তিন ফিলিস্তিনি, যুদ্ধবিরতি নিয়ে শঙ্কা অবশেষে স্পেনে ভিড়ল হান্টাভাইরাস আক্রান্ত প্রমোদতরী, প্রত্যাবাসন শুরু নারীদের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ বাহিনী গঠনের আদেশ দিলেন মুখ্যমন্ত্রী বিজয় ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম সংরক্ষণ করবে রাশিয়া : পুতিন তামিলনাড়ু হবে ধর্মনিরপেক্ষ, আমিই হবো ক্ষমতার একমাত্র কেন্দ্র : থালাপতি বিজয় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে ইতিহাস গড়লেন থালাপতি বিজয় কৃষকের তিনটি হাঁস খেয়ে ফেলে অজগরটি, প্রায় ১৬ ফুট লম্বা বনে অবমুক্ত করা হয়েছে বিদেশী নাগরিককে হয়রানী করায় ২ টিকটকার গ্রেপ্তার কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে সন্তানকে সঠিক পথে রাখা বড় চ্যালেঞ্জ : সমাজকল্যাণমন্ত্রী